News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীকে কটুক্তি করার জন্য মণিশঙ্কর আয়ারকে তীব্র ভৎসনা মুলায়মের
Image

প্রধানমন্ত্রীকে কটুক্তি করার জন্য মণিশঙ্কর আয়ারকে তীব্র ভৎসনা মুলায়মের

লখনউ, ১০ ডিসেম্বর (হি.স.) মণিশঙ্কর আয়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। উত্তরপ্রদেশের এটাওয়ায় এক সভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিচ বলে বড় অন্যায় করেছেন ওই কংগ্রেস নেতা। যে ব্যক্তি এই ধরণের মন্তব্য করতে পারে তাকে দল থেকে শুধুমাত্র সাসপেন্ড করলেই চলবে না। দল থেকে থাকে পাকাপাকি ভাবে বহিষ্কার করা উচিত। ইতিবাচক রাজনীতি কার্যত উধাও হয়ে গিয়েছে। তার জায়গা নিয়েছে কাদা ছোড়াছুড়ির রাজনীতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
উল্লেখ্য, গুজরাটে বিধানসভা ভোট নিয়ে চলতি সপ্তাহে চরমে উঠেছিল কংগ্রেস-বিজেপির বাকযুদ্ধ। এমনি এক আবহের মধ্যে প্রধানমন্ত্রীকে নিচু ধরণের মানুষ বলে কটুক্তি করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। আর তা নিয়েই চরমে ওঠে রাজনৈতিক বিতর্ক। অবশেষে বাধ্য হয়ে মণিশঙ্কর আইয়ার কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাসপেন্ড করেন রাহুল গান্ধী। দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং যাদব বলেন, ‘যে ভাবে দেশ এবং সরকার চলছে তাতে করে বড় ধরণের আন্দোলন হওয়া দরকার। আগামীদিনে সেই ধরণে আন্দোলন হবে।’ পাশাপাশি রাজ্যের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দেগে মুলায়ম সিং বলেন, ‘আমারা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং বিদ্যুৎতের উপর জোর দিয়েছিলম। কিন্তু বর্তমান সরকার তা করছে না বলে অভিযোগ করেন মুলায়ম সিং যাবদ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top