News Flash

  • Home
  • Uncategorized
  • ৭১ তম জন্মবার্ষিকী সোনিয়া গান্ধীর, শুভেচ্ছা মোদী ও মমতার
Image

৭১ তম জন্মবার্ষিকী সোনিয়া গান্ধীর, শুভেচ্ছা মোদী ও মমতার

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালির লুসিয়ানাতে জন্মগ্রহণ করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| শনিবার ছিল কংগ্রেস সভানেত্রীর ৭১ তম জন্মবার্ষিকী| এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত কংগ্রেস সভানেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি সোনিয়া গান্ধীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী|
আগামী দিনেই কংগ্রেস সভাপতি হতে চলেছেন সোনিয়া গান্ধী পুত্র রাহুল গান্ধী| রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা| গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাহুল গান্ধী| তা সত্ত্বেও রাজনৈতিক ভেদাভেদ ভুলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রীই নন, কংগ্রেস সভানেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মমতার শুভেচ্ছা বার্তা, ‘সোনিয়া গান্ধী জীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top