News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় কাটাতারের বেড়া নির্মাণ দ্রুত সমাপ্তের নির্দেশ, সীমান্ত সমস্যা নিয়ে কড়া অবস্থান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

ত্রিপুরায় কাটাতারের বেড়া নির্মাণ দ্রুত সমাপ্তের নির্দেশ, সীমান্ত সমস্যা নিয়ে কড়া অবস্থান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা, ৭ ডিসেম্বর (হিস)৷৷ সীমান্ত সমস্যা নিয়ে কড়া অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ পাশাপাশি ত্রিপুরায় সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের কাজ যথাসময়ে কেন সমাপ্ত হয়নি তার খোঁজ খবর নিয়েছেন তিনি৷ ত্রিপুরায় কাটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত সমাপ্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে আজ নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধায়৷ সীমান্তের নিরাপত্তা নিযে আজ নবান্নে এই বৈঠকে রাজনাথ-মমতা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজুজু, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানহাওলা এবং পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিবরা৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এই বৈঠকে যাননি৷

এদিন রাজনাথ সিং নবান্নে এলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজে স্বাগত জানান৷ নির্ধারিত সময় অর্থাৎ বেলা তিনটায় রাজনাথ সিংকে নিয়ে মমতা সভাগৃহে ঢোকেন৷ সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ ভারত-বাংলাদেশে সীমান্তের একটা বড় অংশ জুড়েই রয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা৷ এই সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪৯৯৬ কিমি৷ তার মধ্যে পশ্চিমবঙ্গের অধীনেই রয়েছে ২১১৭ কিমি৷ আজ এই বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়৷

গত মার্চের মধ্যে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, অসমে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ ২০১৭ সালের জুনের মধ্যে শেষ করা হবে৷ এর পরে ত্রিপুরা সীমান্তে ২০১৭ সালের মার্চের মধ্যে বেড়া দেওয়া সম্পর্কিত সময়সীমা বেঁধে দেওয়া হয়৷ সেই কাজ শেষ হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুততার সঙ্গে ওই কাজ শেষ করার নির্দেশ দেন৷

কিছু দিন আগেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ডাকার কথা ছিল৷ কিন্তু, সেটা শেষ মুহূর্তে বাতিল হয়৷ এবার ফের সেই বৈঠক ডাকা হয়৷ অনুপ্রবেশ, আন্তঃরাজ্য চোরাচালান, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়৷ আলোচনা হয় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও৷ গত সেপ্ঢেম্বর মাসেই সীমান্ত পেরিয়ে ভারতে যাতে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিএসএফ কে কড়া নির্দেশ দেওয়া হয়৷ একই সঙ্গে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর অরক্ষিত এলাকাগুলোকে চিহ্ণিতকরণের জন্য বিএসএফ কে নির্দেশ দেওয়া হয়৷
শুধু বিএসএফ ই নয় অনুপ্রবেশ ঠেকাতে দেশের সব কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি এবং রাজ্যের নিরাপত্তা এজেন্সিগুলিকে নির্দেশিকা পাঠিয়ে মসজিদ, অনিবন্ধিত মাদ্রাসা, সীমান্তবর্তী স্টেশন, বাস টার্মিনাসগুলিতে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে৷ রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে মতভেদ তৈরি হলেও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সম্ভাব্য সব পদক্ষেপই নিয়েছে কেন্দ্র৷ রোহিঙ্গাদের চিহ্ণিতকরণের জন্য স্থানীয় মানুষরে সাহায্য নেওয়ার পাশাপাশি কাস্টমস, অভিবাসনসহ অন্য এজেন্সি গুলির সঙ্গেও যোগাযোগ বাড়ানোর কথা বলা হয় বৈঠকে৷

রোহিঙ্গারা মূলত যে রুটগুলি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে সেগুলিকে প্রাথমিকভাবে চিহ্ণিত করা হয়েছে৷ এর মধ্যে উত্তরচবিবশ পরগনা জেলার ঘোজাডাঙ্গা এবং পেট্রাপোল সীমান্ত সবচেয়ে উল্লেখযোগ্য৷ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের পরই রোহিঙ্গাদের কলকাতায় পৌছানোর সম্ভবনা রয়েছে৷ এরপর সেখান থেকে তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে৷ বারত-বাংলাদেশ সীমান্তের বেশ কিছু জায়গায় এখনও অরক্ষিত, অনেক জায়গায় কাঁটাতারের বেড়ার মধ্যেই গ্রামগুলি অবস্থিত সেক্ষেত্রে অনুপ্রবেশকারী বিশেষ করে রোহিঙ্গাদের চিহ্ণিত করাটা একটু কঠিন৷

বিএসএফ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ গত কয়েক মাসে কয়েকশো রোহিঙ্গাকে আটক করা হয়েছে৷ এই অঞ্চল দিয়ে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি হয় ২০১৩ সালে৷ ওই বছরে ১০৮ জন রোহিঙ্গাকে আটক করে বিএসএফ৷ ২০১৪ সালে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা অনেকটাই কমে, সে বছর মাত্র ১২ জন রোহিঙ্গা আটক করা হয়, ২০১৫ সালে ২২ জন এবং ২০১৬ সালে ২৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়৷ সূত্রের খবর, ২০১৭ সালে এখনও পর্যন্ত এর সঠিক সংখ্যা জানা না গেলেও আগের চেয়ে বেড়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top