News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ ঝর্ণাকে কটাক্ষ করে সিপিএমের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি বিজেপির
Image

সাংসদ ঝর্ণাকে কটাক্ষ করে সিপিএমের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ কৃষক মোর্চার সমাবেশ থেকে শাসক দলের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজেপি৷ টানা পঁচিশ বছর

শনিবার আগরতলায় কিষাণ মোর্চার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র ভবনের সামনে৷ ছবি নিজস্ব৷

ক্ষমতায় থাকা সত্বেও বিধায়ক, মন্ত্রী এবং সাংবাদিক হত্যার প্রসঙ্গ টেনে এনে কৃষক মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা বিজেপি সাংসদ ওম প্রকাশ যাদব রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন৷ পাশাপাশি, বিজেপি ক্ষমতায় আসলে রোজভ্যালী ঘোটালায় সিবিআই তদন্ত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ এদিকে বিজেপির রাজ্য সভাপতি সমাবেশের মঞ্চ থেকে সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বক্তব্যের জেরে তাঁকে সতর্ক করে বলেন, দাদাগিরি এবং ক্যাডার রাজ বরদাস্ত করা হবে না৷ বিজেপি রাজ্য সভাপতি সাংসদ ঝর্ণা দাস বৈদ্যকে কটাক্ষ করে বলেন, আপনি মানসিক রোগাগ্রস্ত হয়ে পড়েছেন৷ আপনার চিকিৎসার ব্যবস্থা করতে বিজেপি প্রস্তুত৷  শনিবার আগরতলায় কৃষক মোর্চার সমাবেশে বিজেপি নেতৃবৃন্দ শাসক দলকে কড়া ভাষায় শতর্ক করেছেন৷ বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক বলেন, কমিউনিষ্টরা এই রাজ্যকে শ্মশান বানাতে চাইছেন৷ কিন্তু, তাঁদেরকে কড়া হাতে মোকাবিলা করা হবে৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এদিন সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বক্তব্যকে টেনে এনে কটাক্ষ করে বলেন, সিপিএমের রাজ্যসভার সাংসদ কালী মায়ের রূপ ধারণ করেছেন৷ কিন্তু, এ রাজ্যে ত্রিপুরেশ্বরী মা রয়েছেন, তাই নকল কালী মায়ের দরকার নেই, বলে বিপ্লববাবু বিদ্রুপ করেন৷ তিনি বলেন, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য অসুস্থ হয়ে পড়েছেন৷ তাই তাঁর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করতে বিজেপি প্রস্তুত বলে তিনি জানিয়েছেন৷ বিপ্লববাবু বলেন, সিপিএমের রাজ্যসভার সাংসদ মানসিক রোগাগ্রস্ত হয়েগেছেন৷ তাই তিনি তাঁকে নয়াদিল্লির এইমস্ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন৷ সাথে তিনি বিদ্রুপ করে বলেন, এইমস্ হাসপাতালে ভর্তি হওয়ার বদলে জিবি হাসপাতালে ভর্তি হলে সিপিএমের রাজ্যসভার সাংসদ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন না৷ এদিন বিপ্লববাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনে একটাও ভূয়ো ভোটারের নাম থাকবেনা৷ তিনি জানান, যতক্ষণ ভোটার তালিকায় ভুয়ো ভোটারথাকবে ততক্ষণ বিজেপি নির্বাচন কমিশনে দরবার জারি রাখবে৷ তিনি শাসক দলকে মনে করিয়ে দেন অতীতের নির্বাচন ভুলে যাওয়ার জন্য৷ বিপ্লববাবুর বক্তব্য, ৩১৭০ টি বুথে বিজেপি শাসক দলকে পরাজিত করবে৷ আগামী বিধানসভা নির্বাচন নিরপেক্ষভাবে হবে বলে তিনি দাবি করেন৷ পাশাপাশি, কৃষক কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে তা রূপায়নে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বিপ্লব দেব কড়া সমালোচনা করেন৷  এদিকে কৃষক মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি তথা বিজেপি সাংসদ ওম প্রকাশ যাদবও শাসক দল সিপিএম এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন৷ সিপিএমের শাসনে রাজ্যে মন্ত্রী, বিধায়ক এবং সাংবাদিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি রাজ্য সরকারকে সমালোচনার বাণে বিঁধেছেন৷ পাশাপাশি, আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসলে রোজভ্যালি ঘোটালায় সিবিআই তদন্ত দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন৷ এদিকে, কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এদিন তিনি সমাবেসে তুলে ধরেছেন৷ এর ভিত্তিতে রাজ্যে আগামী নির্বাচনে বিজেপিকে একবারের জন্য সুযোগ দিতে আর্জি জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top