News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা
Image

ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জঙ্গি-রিরোধী ফ্ল্যাশআউট অপারেশন শুরু হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় ভারতের বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই কড়া সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্য প্রশাসনের কাছে বার্তা এসেছে৷ শুধু ত্রিপুরাই নয়, ভারত-বাংলাদেশে সীমান্ত সংলগ্ণ পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়-সহ দু-দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ একদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে যেমন সতর্ক করে দেওয়া হয়েছে, অন্যদিকে একইভাবে বাংলাদেশের সীমান্ত বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের জওয়ানদের অতিসতর্ক থাকতে বলেছে ঢাকা ৷ বাংলাদেশ পুলিশ ও আধাসেনা বাহিনী৷ এর পরই ত্রিপুরা সরকারকে বার্তা পাঠানো হয়েছে৷ বিএসএফ জওয়ানদের সতর্ক থাকতে বলা হয়েছে৷ সীমান্ত এলাকার থানা গুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে৷ জঙ্গিরা যাতে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় ঢুকতে না পারে তাই রাজ্যের সীমান্তেও কড়া সতর্কতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যেই বিএসএফ ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত বরাবর টহলদারি জোরদার করেছে৷
কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন কারাদন্ড সুকল অধ্যক্ষের নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ টানা তিনদিন যাবত ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সুকলের অধ্যক্ষ জেফরি রাংখলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস ভট্টাচার্য৷ পাশাপাশি ৫০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত৷ জানা গেছে, ২২ জানুয়ারি ২০১৪ সালে বড়মুড়ার খামতিংবাড়ি এলাকার ইমানুয়েল বোর্ডিং সুকলের অথ্যক্ষ জেফরি রাংখল তেরো বছরের এক কেশোরীকে রাঁধুনি হিসেবে নিযুক্ত করেন৷ পরে রাতের আধারে তাকে ঘরে নিয়ে গিয়ে টানা তিন দিন ধরে ধর্ষণ করেন৷ কাউকে কিছু বললে মেরে ফেরার হুমকিও কিশোরীকে দেন অধ্যক্ষ৷ সেই ভয়ে সে কাউকে কিছু বলেনি৷ পরে ২৫ জানুয়ারি সুকলেরই এক কর্মীকে এ ঘটনা জানায় এই নাবালিকা৷ তার কথা মতোই সেদিন সুকল থেকে পালিয়ে স্থানীয় খামতিংবাড়ি এলাকারই তার নিজের বাড়িতে চলে যায় কিশোরী৷ তার মাকে ঘটনার বিস্তারিত জানায়৷ মায়ের অভিযোগমূলে পরেরদিন চম্পকনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল অধ্যক্ষের বিরুদ্ধে৷ পরে পুলিশ এই এফআইআরের ভিত্তিতে অভিযুক্তকে ৩৭৬(২)আই ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ তদন্ত শেষে পুলিশ একই ধারায় আদালতে চার্জ গঠন করে মামলার শুনানি শুরু হয়৷ শুনানি শেষে আদালত অভিযুক্ত জেফরি রাংখল (২৯) কে দোষী সাব্যস্ত করেছে৷ আজ সন্ধ্যায় তার সাজা ঘোষণা করেছে আদালত৷ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top