News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ৷ যোগাযোগ ব্যবস্থাকে বাদ দিয়ে অগ্রগতি সম্ভব নয়৷ তা সড়ক, রেল, বিমান বা টেলি যোগাযোগ যাই হোক না তা সমান গুরুত্বপূর্ণ৷ আজ পুরাতন আগররতলার বলদাখালে চন্দ্রপুর-আগরতলা সড়কে হাওড়া নদীর উপর ‘অনিল সরকার সেতু’-র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবিতা দাস ও পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সোমেশ দাস প্রমুখ৷ হাওড়া নদীর উপর এই আর সি সি ব্রীজটি নির্মাণ করেছে পূর্ত দপ্তর৷ ৭২ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রস্ত এই ব্রীজ নির্মাণে ব্যয় হয়েছে ৫৭৯ লক্ষ টাকা৷ সময় লেগেছে চার বছর দশ মাস৷ মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় সড়কের উপর না হলে ব্রীজ নির্মাণে ভারত সরকার টাকা দিচ্ছে না৷ তাই বলে ত্রিপুরা সরকার হাত গুটিয়ে বসে নেই৷ ১৯৭৮ সালে রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়৷ রাজ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে পানীয় জল, সেচ, বিদ্যুৎ পরিষেবা গ্রামে নিয়ে যাওয়াও যাবে না৷ গ্রামের উন্নতি না হলে গ্রামীণ মানুষের আর্থ সামাজিক বিকাশ না ঘটলে সার্বিক বিকাশ সম্ভব নয়৷ তাই সরকার গ্রামীণ পরিকাঠামো তহবিল (আরআইএফ) থেকে ঋণ নিয়ে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, অনেক আন্দোলনের ফলে রাজ্যে রেল এসেছে আগরতলা পর্যন্ত৷ তা সাব্রুম পর্যন্ত সম্প্রসারিত হবে রাজ্যে রেলের জন্য যে আন্দোলন হয়েছে – তা এই ইতিহাস৷ এক সময় সাব্রুমের মানুষ বিশ্বাস করতেন না রেল সাব্রুম পর্যন্ত যাবে৷ আমাদের দাবী আন্দোলন বাস্তবে রূপ পাচ্ছে৷ এখন সাব্রুমের মানুষও বিশ্বাস করেন রেল যাবে সাব্রুম পর্যন্ত৷ মুখ্যমন্ত্রী বলেন, এন এফ রেলের নতুন দায়িত্ব প্রাপ্ত জেনারেল ম্যানেজার গতকাল আমার সাথে কথা বলে গেছেন৷ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ২০১৯ এর মার্চ মাসের মধ্যে সাব্রুম রেল পৌঁছাবে৷ আমরা বলেছি এই কাজটা ২০১৮ এর জুন জুলাই মাসে শেষ করার জন্য চেষ্টা করুন৷
তিনি বলেন, এই যে উন্নয়ন হচ্ছে তা সম্ভব হয়েছে রাজ্যে শান্তি সম্প্রীতি রয়েছে বলেই৷ সন্ত্রাসবাদী দৌরাত্মে এক সময় কি পরিস্থিতি হয়েছিলো রাজ্যের৷ এ রাজ্যের মানুষ তা ভুলে যাননি৷ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শান্তিকামী মানুষের সহযোগিতায় ক্রমাগত লড়াইয়ের ফলে তাদের কোণঠাসা করা হয়ে গেছে৷ রাজ্যে শান্তি এসেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সুস্থিতির এই পরিবেশ নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে৷ ধর্মে-বর্ণে, জাতি-উপজাতির সম্প্রীতি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে৷ সবাইকে সতর্ক থেকে এই চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর বলেন, আগরতলা -পুরাত আগরতলার মধ্যে সংযোগকারী সেতু এটি৷ রাজন্য আমলে এখানে একটি প্রশস্ত সড়ক ছিলো৷ বলদাখালের এই জায়গায় ছিলো খেয়াঘাট৷ ১৯৯৭ র সালে পশ্চিম চাম্পামুড়ার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এখানে কাঠের সেতু নির্মাণ হয়েছিলো৷ আজ স্থায়ী সেতু গড়ে ওঠায় চন্দ্রপুর, পুরাতন আগরতলা, পুরাতন চাম্পামুড়া, মধ্য চাম্পামুড়া, পশ্চিম চাম্পামুড়া, আড়ালিয়া সহ সদর ও জিরানীয়া মহকুমা, জম্পুইজলা ব্লক এবং সিপাহীজলা জেলার সাথে জাতীয় সড়কে যোগাযোগ প্রশস্ত হলো৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top