News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
Image

তেলিয়ামুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকাতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ তবে এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশের সঠিক তদন্ত বের হবে৷ তবে পুলিশের প্রাথমিক ধারণা ফাঁসিতে আত্মহত্যা করেছে ঐ ব্যক্তি৷ অপরদিকে আত্মীয়দের ধারনা মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ ঘটনার বিবরনে জানা যায়, ইন্দ্রলাল দেবনাথ দীর্ঘদিন ধরেই উনার বড় ভাইয়ের ছেলের সঙ্গে জায়গা জমি নিয়ে বিবাদ চলছে৷ ইন্দ্রলাল দেবনাথ যে বাড়িতে থাকত সেই জায়গাটি উনার বড় ভাই এর ছেলেরা হাতিয়ে নেয়৷ এবং উনাকে বাড়ি থেকে বের করে দেয়৷ ফলে তিনি ভাড়া থাকে আরেক বাড়িতে৷ পুলিশকে এব্যাপার জানানো ও হয়েছে৷ মামলাও চলছে৷ তবে গতকাল রাতে কীর্ত্তনে যাবে বলে বাড়ি থেকে বের হয়৷ আজ সকালে গামাই বাড়ির শিবিরে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশের প্রাথমিক ধারনা ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তবে বাড়ির লোক তা মানতে নারাজ৷ তাদের ধারনা অন্য কোনো জায়গায় মেরে আত্মহত্যা দেখানোর জন্য এখানে ঝুলিয়ে রাখে৷ মৃত ইন্দ্রলাল দেবনাথ এর পড়া শার্টও গেঞ্জি ছিড়া অবস্থায় রয়েছে তার দেহে৷ এখন পুলিশের সুষ্ঠ তদন্তে বেরিয়ে আসুক মৃত্যুর আসল রহস্য এটাই চাইছে এলাকাবাসী সহ আত্মীয় পরিজনরা৷ তবে পুলিশের বক্তব্য গতকাল রাতে স্বামী-স্ত্রী ঝগড়া হয়েছে৷ কিন্তু আত্মীয়েদর গতকাল এমন কোনো ঘটনা হয়নি৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অবিলেম্ব পুলিশ সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করুক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top