News Flash

  • Home
  • Uncategorized
  • পিসিআই-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গৌতম লাহিরি, সহ-সভাপতি মনোরঞ্জন ভারতী
Image

পিসিআই-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গৌতম লাহিরি, সহ-সভাপতি মনোরঞ্জন ভারতী

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (পিসিআই)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বর্ষীয়ান সাংবাদিক গৌতম লাহিরি| পাশাপাশি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন ভারতী| গত শনিবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (পিসিআই)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়, ফলাফল ঘোষণা হয় সোমবার| নির্বাচণের ফলাফল ঘোষণার পর প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান সাংবাদিক গৌতম লাহিরি এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন ভারতী| প্রসঙ্গত, এনডিটিভি-তে কাজ করেছেন মনোরঞ্জন ভারতী|
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সূত্রের খবর, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন বিনয় কুমার| যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং| প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মহুয়া চট্টোপাধ্যায়| এছাড়াও, ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ১৬ জন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top