News Flash

  • Home
  • Uncategorized
  • লালুপ্রসাদ যাদবের নিরাপত্তা বলয় কাটছাঁট করা হল
Image

লালুপ্রসাদ যাদবের নিরাপত্তা বলয় কাটছাঁট করা হল

পাটনা, ২৭ নভেম্বর (হি.স.) : এতদিন পর্যন্ত ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব। কিন্তু এবার থেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন আরজেডি প্রধান। অর্থাৎ এতদিন পর্যন্ত লালুর নিরাপত্তার দায়িত্বে ছিল এনএসজি ক্যামান্ডো বাহিনী। কিন্তু ‘জেড’ ক্যাটাগরির হওয়ার কারণে এবার থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকবে সিআরপিএফের জওয়ানরা।
অন্যদিকে, বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির নিরাপত্তা বলয় ‘জেড প্লাস’ থেকে কমিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। এর ফলে এবার থেকে জিতেন রাম মাঝির নিরপত্তা দায়িত্বে থাকবে স্পেশ্যাল সিকিউরিটি গ্রুপের জওয়ানরা।
এদিকে আরজেডি প্রধানের নিরাপত্তা রদবদল করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে একহাত নিলেন লালু পুত্র তেজ প্রতাপ যাদব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেজ প্রতাপ বলেন, ‘ভগবান না করুক এর ফলে যদি লালু প্রসাদ যাদবের যদি কোন ক্ষতি হয়। তার জন্য দায়ী থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।’ তেজ প্রতাপ আরও বলেন এটা তার বাবার বিরুদ্ধে চক্রান্ত চলছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top