News Flash

  • Home
  • Uncategorized
  • তৈদুতে চার ব্যাঙ্ক কর্মী অপহৃত, মুক্তিপণ দাবী পুলিশের নিষ্ফলা তল্লাসী, রাজ্যে জঙ্গী আতঙ্ক
Image

তৈদুতে চার ব্যাঙ্ক কর্মী অপহৃত, মুক্তিপণ দাবী পুলিশের নিষ্ফলা তল্লাসী, রাজ্যে জঙ্গী আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ এক ব্যাঙ্ক ম্যানেজার সহ অপহৃত হয়েছেন চারজন৷ ঘটনাবহুল ত্রিপুরায় আবার আরও একটি ঘটনায় সমগ্র রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ সংশ্লিষ্ট বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দেখা দিয়েছে প্রশ্ণচিহ্ণ৷ গতকাল অফিস থেকে বাড়ি ফেরার পথে ম্যানেজারসহ ব্যাঙ্কের চার কর্মী অপহৃত হয়েছেন৷ কিন্তু আজ শনিবার দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট বিসয়ে পুলিশের কাছে কোনও খবরই ছিল না৷ তবে আজ দুপুরে অপহৃতদের পরিবারে মুক্তিপণের জন্য ফোন আসার পর সংশ্লিষ্ট বিষয়টি পুলিশের গোচরে আসে৷ গতকাল রাত থেকে অপহৃত পরিবারের লোকেরা তাদের ঘরে ফিরে না আসায় অজানা আতঙ্কে ভুগছিলেন৷ পুলিশ জানিয়েছে, তৈদু থেকে আগরতলায় আসার পথে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, ডেপুটি ম্যানেজার রঞ্জিত দেবনাথ, করণিক সুজিত দে এবং চতুর্থ শ্রেণির কর্মচারী সুব্রত দেববর্মাকে অপহরণ করা হয়েছে৷ আজ সকালে সংশ্লিষ্টদের পরিবারে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে মোট ১৯ লক্ষ টাকা দাবি করেছে৷ অপহরণকারী জঙ্গি গোষ্ঠীর সদস্য৷ পুলিশের অপর এক সূত্র জানিয়েছে, এ ঘটনার সঙ্গে রঞ্জিত দেববর্মার যোগাযোগ আছে বলে এখনও কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি৷ তবে কোনও একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তাদের অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশ অপহৃতদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে৷ অপহৃতদের যাতে বাংলাদেশে নিয়ে যাওয়া না যায় তার জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে সতর্ক করা হয়েছে৷ পুলিশ চিরুণি তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনও সাফল্য আসেনি৷ প্রায় এক দশক পর নতুন করে উগ্রবাদীদের হাতে অপহরণের ঘটনা শুরু হওয়ায় রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এদিকে, পরিবহণ মন্ত্রী মানিক দে সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা অপহৃত ব্যাঙ্ক কর্মীদের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷ পুলিশের পদস্থ অফিসরারা গোটা তৈদু এলাকায় তল্লাসি অভিযান শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত অপহৃতদের কোন হদিশ পাওয়া যায়নি৷
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে প্রচারিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে৷ গত রাতে অমরপুর মহকুমার তৈদু ব্যাঙ্কের চারজন কর্মী (একজন দৈনিক হাজিরার কর্মী) তৈদু থেকে তাদের বাড়ী ফেরার পথে একদল দুসৃকতি গাড়ী সহ তাদের অপহরণ করে৷
আজ সারা দিন পুলিশ তাদের উদ্ধারে তল্লাসী অভিযান চালায়৷ এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি৷ মুক্তিপণ বাবদ অপহৃতদের বাড়ীতে বড় অংকের টাকা দাবী করা হয়েছে বলে জানা গেছে৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী ব্যাঙ্ক কর্মীদের অপহরণের তীব্র নিন্দা জানাচ্ছে৷ রাজ্যের শান্তি-সম্প্রীতি এবং যথাসময়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্য নিয়ে এই ঘটনা সংগঠিত হয়েছে বলে পার্টির ধারণা৷
এই ব্যাঙ্ক কর্মীরা দিনরাত খেটে উপজাতি অধ্যুষিত এলাকার জনগণের জন্য ব্যাঙ্ক পরিষেবায় সুযোগ সম্প্রসারণে কাজ করতেন বলে স্থানীয় জনগণের অভিমত৷ এ ধরণের ঘটনা প্রত্যন্ত এলাকায় নানা ধরনের পরিষেবার কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে ভয়ভীতী ও আতঙ্কের পরিবেশ তৈরী করবে, যা উপজাতি জনগণেরই ক্ষতি করবে৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী সব অংশের জনগণের কাছে অপহৃতদের অক্ষতদেহে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে সব দিক থেকে সাহায্য করার আবেদন জানাচ্ছে৷ সর্বত্র শান্তি-সম্প্রীতির পরিবেশ রক্ষার জন্যও উভয় অংশের জনগণের নিকট পার্টি আবেদন জানাচ্ছে৷ রাজ্য সম্পাদকমন্ডলী রাজ্যের অন্যত্র এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সতর্ক হতে এবং জনগণকে সক্রিয় নজরদািির বাড়াতে আবেদন জানাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top