News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতিতে এখনই যোগ দেবেন না রজনীকান্ত
Image

রাজনীতিতে এখনই যোগ দেবেন না রজনীকান্ত

চেন্নাই, ২৩ নভেম্বর (হি.স.) : সব জল্পনায় জল ঢেলে দিলেন বর্ষীয়ান জনপ্রিয় তামিল অভিনেতা রজনীকান্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রজনীকান্ত সাফ বলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার এখনি কোন জরুরী প্রয়োজন নেই ।’ আগামী ১২ ডিসেম্বর নিজের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন রজনীকান্ত। কিন্ত তার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে জানান তিনি।
উল্লেখ্য এর আগে একাধিক সাক্ষাৎকারে রাজনীতিতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন রজনীকান্ত। আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, টাকা এবং খ্যাতির থেকে বেশি অন্য কিছু দরকার হয়ে পড়ে যা দিয়ে রাজনীতিতে সফল হওয়া যায়।
উল্লেখ্য রজনীকান্তের সহ-অভিনেতা কমল হাসান আগেই জানিয়েছেন নতুন দল তিনি রাজনীতিতে গড়ে যোগ দিচ্ছেন। সেই সূত্রে তিনি কেরল এবং দিল্লির মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু রজনীকান্তের পাহাড় প্রমাণ জনপ্রিয়তা থাকা সত্বেও তিনি রাজনীতিতে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। নিজের দল গড়ে রাজনীতিতে অংশগ্রহণ করবেন না কি বিজেপি বা তামিলনাডুর স্থানীয় কোন দলে অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়গুলিও খারিজ করে দেন রজনীকান্ত। নিজের পরবর্তী সিনেমা ২.০ সিনেমার প্রচারে ব্যস্ত রজনীকান্ত।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top