News Flash

  • Home
  • Uncategorized
  • হার্দিক পটেলের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি
Image

হার্দিক পটেলের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : পতিদার আনামত আন্দোলন সমিতির নেতা হার্দিক পটেলের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ার তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, ‘কংগ্রেস ও হার্দিকের পারস্পরিক প্রতারণা চলছে। সংরক্ষণের বিষয়ে আইন স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই জানিয়ে দেওয়া হয়েছে, ৫০ শতাংশের বেশি সংরক্ষণ করা যাবে না। কিন্তু তারপরেও নিয়ম লঙ্ঘন করে সংরক্ষণের কথা বলে কংগ্রেস ও হার্দিক পরস্পরের সঙ্গে প্রতারণা করছেন। যে প্রতিশ্রুতি পালন করা যাবে, নির্বাচনে সেই প্রতিশ্রুতিই দেওয়া উচিত। না হলে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হয়।’
সম্প্রতি রাজস্থান সরকারকে ৫০ শতাংশের বেশি সংরক্ষণের ব্যবস্থা করার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্ত্বেও হার্দিকের দাবি, ৫০ শতাংশ সংরক্ষণের কথা সংবিধানে বলা নেই। এ বিষয়ে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর স্থির বিশ্বাস, ৫০ শতাংশের বেশি সংরক্ষণের ব্যবস্থা করা যাবে। হার্দিকের আরও দাবি, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তাঁদের কোনও সমস্যা নেই। বিজেপি ৫০ লক্ষ টাকা দিয়ে পতিদার নেতাদের দলে নেওয়ার চেষ্টা করছে।হার্দিক জানিয়েছেন, পতিদারদের সংরক্ষণের দাবি মেনে নিয়েছে কংগ্রেস। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসার পর ৫০ শতাংশের বাইরেও সংরক্ষণ দেওয়া হবে। সংবিধানের ৩১ ও ৪৬ ধারায় পতিদার সংরক্ষণের জন্য বিধানসভায় বিল পেশ করবে তারা। হার্দিক আরও বলেছেন, গুজরাতে বিজেপি-র বিরুদ্ধেই তাঁদের লড়াই। সেই কারণে তাঁরা সংরক্ষণের দাবি মেনে নেওয়া কংগ্রেসকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করবেন।–

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top