News Flash

  • Home
  • Uncategorized
  • নাইজেরিয়ায় আত্মঘাতী মানববোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৫০
Image

নাইজেরিয়ায় আত্মঘাতী মানববোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৫০

আবুজা, ২১ নভেম্বর (হি.স.): নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাবা রাজ্যের একটি মসজিদে আত্মঘাতী মানববোমা হামলায় প্রাণ হারালেন অন্তত ৫০ জন| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন মুসলিম ধর্মালম্বী মানুষজন| আচমকাই এক তরুণ আত্মঘাতী সন্ত্রাসবাদী মানববোমা বিস্ফোরণ ঘটায়| ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন বহু মানুষ| আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| তাই আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|
পুলিশ মুখপাত্র ওথমান আবুবাকার জানিয়েছেন, মঙ্গলবার সকালে আদামাবা রাজ্যের একটি মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন মুসলিম ধর্মালম্বী মানুষজন| আচমকাই এক তরুণ আত্মঘাতী সন্ত্রাসবাদী মানববোমা বিস্ফোরণ ঘটায়| মানববোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে| আহত হয়েছেন বহু মানুষ| মুবি কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ মুসা জানিয়েছেন, মানববোমা বিস্ফোরণে ৫০ জনের মৃতু্যর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২৪ জন| ভয়াবহ সন্ত্রাসবাদী হামলাকে চলতি বছরের সবচেয়ে ‘ভয়ানক’ হামলা আখ্যা দিয়েছেন পুলিশ কর্তারা| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে প্রশাসনের অনুমান, এই হামলার নেপথ্যে বোকো হারাম জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top