News Flash

  • Home
  • Uncategorized
  • জানুয়ারিতে ব্রিগেডে সভা করতে চায় রাজ্য বি জে পি

জানুয়ারিতে ব্রিগেডে সভা করতে চায় রাজ্য বি জে পি

কলকাতা, ২১ নভেম্বর ( হি.স.): সামনেই পঞ্চায়েত নির্বাচন । তার আগে শাসকদলের সঙ্গে সরাসরি টক্কর দিতে জানুয়ারিতে ব্রিগেডে সভা করতে চায় রাজ্য বি জে পি । দলীয় কর্মীদের মনোবল আরও মজবুত করতে ও দলের সাংগঠনিক ভিত সুদৃঢ় করতে সভার প্রধান বক্তা হিসাবে অমিত শাহকেই পেতে চায় রাজ্য বিজেপি নেতৃত্ব। এবিষয়ে ইতিমধ্যে নয়া দিল্লিকে প্রস্তাব দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে । বি জে পি-তে সদ্য যোগ দেওয়া মুকুল রায় রানি রাসমনি রোডের সভায় বলেছিলেন, তিনি সেদিন তৃণমূলের প্রথম দফার মুখোশ খুললেন, দ্বিতীয় দফার মুখোশ খুলবেন ব্রিগেডের সমাবেশ করে ।
২০১৪ সালে, লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে সভা করেছিলেন মোদী । সেই নির্বাচনে রাজ্যে বি জে পি-র উত্থান ছিল চোখে পড়ার মতো । পঞ্চায়েত নির্বাচনের আগে তাই ফের একবার ব্রিগেড থেকেই ‘যুদ্ধ’ ঘোষণা করতে চায় বি জে পি নেতৃত্ব । আর এবার সেনাপতি হিসাবে তাদের পছন্দ অমিত শাহ ।
চলতি মাসে রানি রাসমণি রোডের সমাবেশে অক্সিজেন পেয়েছে রাজ্য বি জে পি । সেদিনের জনসমাগম বঙ্গ বি জে পি-র আত্মবিশ্বাস বৃদ্ধিতে অনেকটাই কাজ করেছে বলে মনে করেছে ওয়াকিফহাল মহল । শাসক তৃণমূলের সামনে তাই শক্তি জাহির করতে সব থেকে বড় ময়দানকেই ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির । বি জে পি সূত্রে খবর, ওই সমাবেশে পঞ্চায়েত ভোটের প্রচারের সুর বেঁধে দেওয়ার পাশাপাশি তৃণমূল থেকে বি জে পি-তে যোগদানে ইচ্ছুকদের বার্তা দিতে চায় বি জে পি নেতৃত্ব ।
মাথার উপর মোদী-অমিত শাহর আশীর্বাদের হাত থাকলে কিছুতেই বেগ পেতে হয় না । বি জে পি কার্যালয়ে মুকুল রায়ের আলাদা ঘর প্রাপ্তি ঘিরে এই কথাটা এখন হাড়েহাড়ে বুঝেছেন মুকুলকে আলাদা ঘর দিতে নারাজ রাজ্য বি জে পি নেতারা । তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে মুকুল আশ্রয় পেয়েছেন নভেম্বরের ৩ তারিখ । আর গতকালই বি জে পি-র রাজ্য দফতরে নিজের জন্য আলাদা ঘর পেলেন মুকুল রায় । ৬ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির কার্যালয় । সেই বাড়িরই দোতলায় অফিস সেক্রেটারির ঘরের পাশের ঘরটি বরাদ্দ হল তৃণমূল ছেড়ে আসা নেতার জন্য । আর এই ঘটনাকে রাজ্য বি জে পি-তে ‘বেনজির’ বলছেন দলেরই একাংশ । কোন বিশেষ পদে না থাকায় মুকুলকে প্রথমটায় আলাদা ঘর দিতে রাজি হয়নি রাজ্য নেতৃত্বের একটা অংশ । কিন্তু ‘কাজের ছেলে’ মুকুলের জন্য অবিলম্বে ঘরের ব্যবস্থা করতে হবে, এমন ধমকই আসে দিল্লি থেকে । আর তারপরই দ্রুত ঘর পেলেন মুকুল । ফলে এখন তাকে ব্রিগেডের সমাবেশ সফল করার প্রচেষ্টায় নামতে হবে ।
প্রসঙ্গত বলা যায়, মুকুল রায়ের বি জে পি-তে যোগদানের বিষয়ে ঘোর আপত্তি রয়েছে রাজ্য বি জে পির একাধিক নেতার, এমনটাই শোনা যাচ্ছিল । সে জন্যই নাকি মুকুলকে দলে নিতে দেরি হচ্ছিল বি জে পি-র । কিন্তু সে সব বাধা পেরিয়ে কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে পদ্ম শিবিরে প্রবেশ করেছেন মুকুল । দলে আসার পরপরই রানি রাসমনি রোডের সভায় ‘লোক এনে’ এবং মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর প্রতি আঘাত হেনে নতুন দলের শীর্ষ নেতৃত্বের বাহবা কুড়িয়েছেন মুকুল রায় । আর এতেই নাকি কেল্লাফতে । দিন কয়েক আগে গুজরাটে গিয়েছিলেন ‘কেন্দ্রীয় নেতা’ মুকুল । যাত্রাপথে আমেদাবাদ বিমানবন্দরে দেখা হয়ে যায় অমিত শাহর সঙ্গে । সূত্রে খবর, অমিতের কানেও গিয়েছে রানি রাসমনির সভায় ‘মুকুল ম্যাজিকে’র কথা । আর তাই দেখা হতেই মুকুলের পিঠও চাপড়ে দিয়েছেন বি জে পি-র কেন্দ্রীয় সভাপতি । এসবের মধ্যেই দলীয় কার্যালয়ে ঘর পেলেন মুকুল রায় । ফলে, মুকুলের এই ঘর প্রাপ্তিকে ‘ইঙ্গিতপূর্ণ’ বলে মনে করছেন দলের একাংশ ।
এমনিতে বিশেষ পদাধিকারী না হলে আলাদা ঘর পাওয়ার নিয়ম নেই বি জে পি-তে। বর্তমানে বি জে পি-র রাজ্য দফতরে আলাদা ঘর রয়েছে কেবল বর্তমান সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন সভাপতি তথা দলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহার এবং সংগঠনের সাধারণ সম্পাদক (অর্গানাইজেশন)-এর । আর এরপর ঘর পেলেন কেবল মুকুল, তাও কোনও পদে না থেকেই । ফলে অনেকেই বলছেন, ‘নিজের ‘ক্ষমতা প্রমাণ করে ঘর অর্জন করলেন’ পোড় খাওয়া রাজনীতিক মুকুল রায় । এখন তাকে ব্রিগেডে তার বাকি ক্যারিশমা দেখানোর পালা’ ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top