News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল রাজধানী, ধোঁয়াশা ও দূষণ কমায় স্বস্তি
Image

প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল রাজধানী, ধোঁয়াশা ও দূষণ কমায় স্বস্তি

নয়াদিল্লি,১৮ নভেম্বর (হি.স.): ধোঁয়াশা থেকে মুক্তি দিতে স্বস্তির বৃষ্টি হল রাজধানীতে| রাতভর বৃষ্টিতে ধোঁয়াশা ও দূষণ কিছুটা কমায় স্বস্তি পেলেন দিল্লিবাসী| কেন্দ্রীয় দূষণ কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)-এর মতে, শুক্রবার সন্ধ্যা ৭.০০ মিনিট নাগাদ দিল্লি-এনসিআর-এর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৯, কিন্তু, শনিবার সকাল ১০.০০ মিনিট নাগাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৮৮| সৌজন্যে অবশ্যই রাতভরের বৃষ্টি| বেসরকারি আবহাওয়া দফতর স্কাইমেট-এর অধিকর্তা মহেশ পালবাত জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে বাতাসে দূষণের পরিমাণ অনেকটাই কমেছে| ধীরে ধীরে দূষণের পরিমাণ আরও কমবে| বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশাচ্ছন্ন ছিল রাজধানী| নিঃশ্বাস নিতে যথেষ্ট কষ্ট হচ্ছিল| অবশেষে বহু প্রতীক্ষিত এই বৃষ্টি স্বস্তি দিল দিল্লিবাসীকে| আবহবিদরা মনে করছেন, রাতভরের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে| মুক্তি পাওয়া যাবে অস্বস্তিকর পরিবেশ থেকে|
মাত্রাতিরিক্ত ধোঁয়াশার কারণে কার্য়ত নাভিশ্বাস হয়ে উঠেছিল দিল্লিবাসীর| দৃশ্যমানতা সাংঘাতিক হারে কমে যাওযায় রেল পরিষেবা ব্যহত হয়েছিল| প্রতিদিনই দেরিতে চলেছে বহু ট্রেন, এমনকি বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে| ধোঁয়াশা ও দূষণ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল জাতীয় গ্রিন ট্রাইৱুনাল এবং সুপ্রিম কোর্ট| অবশেষে রাতভরের বৃষ্টি ধোঁয়াশা ও দূষণ থেকে মুক্তি দিল দিল্লিবাসীকে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top