News Flash

  • Home
  • Uncategorized
  • মননের বিকাশে প্রয়োজন সংসৃকতি ঃ তথ্য ও সংসৃকতি মন্ত্রী
Image

মননের বিকাশে প্রয়োজন সংসৃকতি ঃ তথ্য ও সংসৃকতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, জিরানীয়া, ১৮ নভেম্বর৷৷ পুরাতন আগরতলা ব্লকের পশ্চিম নোয়াবাদী গ্রাম পঞ্চায়েতে আজ একতারা সাংসৃকতিক ভবন ও পারুল থাপা গ্রন্থাগার ভবনের উদ্বোধন হল৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা এই ভবন দুটির উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন৷ এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, সুস্থ মানসিকতা নিয়ে বাঁচার জন্য আমাদের চাই নাচ, গান, কবিদজ্রতা, বইপড়া৷ মননের বিকাশেই প্রয়োজন সংসৃকতি৷ এসবের জন্য চাই একটি সুষ্ঠু পরিকাঠামো৷
তিনি বলেন, বামফ্রন্ট সরকার রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সাংসৃকতিক পরিকাঠামো তৈরীর উপর গুরুত্ব দিয়েছে৷ গড়ে তোলা হচ্ছে সাংসৃকতিক ভবন এবং কমিউনিটি হল৷ তিনি বলেন, এই হলগুলি যে শুধু সাংসৃকতিক কাজেই ব্যবহৃত তাই নয়, এই হলে মানুষের গণতান্ত্রিক সাংগঠনিক কাজকর্মও আয়োজিত হতে পারে৷ তিনি বক্তব্যে সকলকে সুষ্ঠু সংসৃকতি চর্চার আহ্বান জানিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ও এ ডি সি ভিলেজের লোকরঞ্জন শাখাগুলিকে নতুন করে নতুন আঙ্গিকে উজ্জীবিত করতে বলেন৷ তিনি লোক ও গণসংগীত শিল্পী ব্রজলাল অধিকারী, সুবল দাস বৈষ্ণব, বিষ্ণুরমন দত্ত-এর মতো বিশিষ্ট শিল্পীদের কথা উল্লেখ করে বলেন৷ আজও গ্রামেগঞ্জে যেসব প্রতিভা লুকিয়ে আছে, সে সব প্রতিভার খোঁজেই লোক সংসৃকতি উৎসব করা হচ্ছে সরকারী উদ্যোগে৷ তিনি বলেন, এ রাজ্যের সংসৃকতিতে ধর্মীয় বিভেদ থাকবে না৷ এরাজ্যের সংসৃকতিতে রবীন্দ্র-নজরুল-সংগীতে যেমন থাকবে, তেমনি থাকবে কাওয়ালী, জারিসারি, জাদুকলিজা, হজাগিরির মতো সঙ্গীত ও নৃত্য৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী বলেন, লোক সংসৃকতি শ্রমজীবী মানুষের সংসৃকতি৷ এ সংসৃকতিকে ধরে রাখার গ্রামের শ্রমজীবী মানুষই৷ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় অতিথি সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শহর থেকে দূরের গ্রামের মধ্যে এমন একটি আধুনিক সাংসৃকতিক পরিকাঠামো তৈরী হয়েছে, যা এলাকাবাসীর গর্ব৷ পারুল থাপা গ্রন্থাগারের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, পারুল ছিলেন এই গ্রামের গণতান্ত্রিক নারী আন্দোলনের এক নারী নেত্রী, যার আন্দোলনের মধ্য দিয়ে এই গ্রামের মহিলারা গ্রামের উন্নয়নের বিষয়ে উজ্জীবিত হয়েছেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর বলেন, এই পশ্চিম নোয়াবাদী বহুকাল আগে থেকেই সংসৃকতি প্রেমী গ্রাম৷ এ গ্রামের মানুষে বহুদিনের আশা ছিল গ্রামে এমন একটি প্রেক্ষাগৃহ তৈরী হোক৷ আজ তাদের সেই আশা পূরণ হল৷ তিনি বলেন, এই এলাকার ঐতিহ্য হল এখান থেকেই জনশিক্ষা আন্দোলনের সূত্রপাত হয়৷ তিনি গ্রামের সকলকে যৌথভাবে সেই ঐতিহ্য বজায় রেখে চলার আহ্বান জানান৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবিতা দাস৷ সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নীহারঞ্জন শূর৷ স্বাগত ভাষণ দেন গ্রাম উন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার সোনারঞ্জন দেববর্মা৷ সাংসদ এলাকা উন্নয়নে তহবিল, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ও পঞ্চায়েত উন্নয়ন তহবিলের ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top