News Flash

  • Home
  • Uncategorized
  • রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজনৈতিক সৌজন্য দেখালেন রাহুল
Image

রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজনৈতিক সৌজন্য দেখালেন রাহুল

আমেদাবাদ, ১২ নভেম্বর (হি.স.) : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজনৈতিক সৌজন্য দেখালেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী। রবিবার গুজরাটের নির্বাচনী প্রচারে এক সমাবেশ বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির সমালোচনা কংগ্রেস অবশ্যই করবে। কিন্তু প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদকে কোন ভাবে অসম্মান করবে না কংগ্রেস।
রবিবার গুজরাটের বানাসকানথা এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের সহ-সভাপতি আরও বলেন বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী আসনে ছিলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার বক্তব্যের মাধ্যমে অসম্মান করেছিলেন। কিন্তু কংগ্রেস বর্তমান প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদকে অসম্মান করবে না। রাহুলের দাবি এখনেই বিজেপির সঙ্গে কংগ্রেসের পার্থক্য। এর পাশাপাশি তিনি জানিয়েছেন গুজরাটে বিজেপি শাসনে কোন উন্নয়ন হয়নি। এক ট্যুইট বার্তায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, গব্বর সিং টেক্সের দরকার নেই। প্রতিষ্ঠা করতে হবে সত্যিকারের জিএসটি। তিনি বলেন প্রকৃত সুশাসন কংগ্রেসই দিতে পারে। উল্লেখ্য গুজরাট বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্রের খবর অনুযায়ী পশ্চিম ভারতে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। সেই কারণেই গত শনিবার তিনদিনের সফরে গুজরাট সফরে এসেছেন রাহুল। হিন্দু ভোটারদের মন পেতে রাজ্যের একাধিক মন্দিরে পুজোও দেন রাহুল গান্ধী।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top