News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ছিনতাইবাজকে ধরে গণধোলাই
Image

খোয়াইয়ে ছিনতাইবাজকে ধরে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ নভেম্বর৷৷ সন্ধ্যারাতে এক মহিলার গলার সোনার চেইন ছিনতাই করে পালানোর পথে এক যুবককে আটক করল এলাকার জনগণ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ খোয়াই থানা এলাকার এনপিসি পাড়ার৷ পুলিশ জানায়, সরকারী কর্মচারী সুকুরাই দেববর্মার স্ত্রী মঙ্গলেশ্বরী দেববর্মা পাশের বাড়ির একজনকে সঙ্গে নিয়ে সুভাষপার্ক বাজার থেকে এনপিসি পাড়ার ভাড়া বাড়িতে যাবার সময় অভিযুক্ত যুবক অশোক দেব মহিলার গলার হার টেনে হিচরে ছিনতাই করে পালানোর চেষ্টা করে৷ মহিলার চিৎকারে পথচলতি  মানুষ দৌড়ে গিয়ে বারবিল গ্রামের যুবক অশোক দেবকে আটক করে উত্তম মধ্যম দিয়ে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয়৷ শনিবার ভারতীয় দন্ডবিধির ৩৭৯/৪১১ ধারা মোতাবেক মামলা নেওয় হয়েছে৷ পুলিশ ধৃতকে আদালতে সোপর্দ করে৷ ধৃতকে চৌদ্দ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top