ভুবনেশ্বর, ১১ নভেম্বর (হি.স.): পুরী-দুর্গ ইন্টারসিটি এক্সপ্রেস থেকে চুরি গেল ওডিশার মন্ত্রী ঊষা দেবীর হাত ব্যাগ| খোয়া গিয়েছে নগদ ২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং কিছু মূল্যবান সামগ্রী| রেল পুলিশ (জিআরপি) সূত্রের খবর, শুক্রবার ভুবনেশ্বর থেকে পুরী-দুর্গ ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে কান্তাবানজি অভিমুখে যাচ্ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা ও উন্নয়ণ মন্ত্রী ঊষা দেবী| রাইরাখোল এবং অঙ্গুল স্টেশনের মাঝে মন্ত্রী ঊষা দেবীর হাত ব্যাগটি চুরি হয়ে যায়|
এরপরই তিতলাগড় গর্ভমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)-এ এফআইআর দায়ের করেন কারিগরি শিক্ষা ও উন্নয়ণ মন্ত্রী ঊষা দেবী| তিতালগড় জিআরপি ইন্সপেক্টর-ইন-চার্জ মোহন নায়েক জানিয়েছেন, ‘নগদ টাকা, মোবাইল ফোন, পরিচয় পত্র এবং কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে| হামলা রুজু করে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে|’

ট্রেন থেকে হাত ব্যাগ চুরি গেল মন্ত্রীর, তদন্ত শুরু করেছে জিআরপি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















