News Flash

  • Home
  • Uncategorized
  • কালীমন্দিরে ভাঙচুর, বিয়ে বাড়িতে আগুন, শহরতলীতে উত্তেজনা
Image

কালীমন্দিরে ভাঙচুর, বিয়ে বাড়িতে আগুন, শহরতলীতে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাতের অন্ধকারে দুসৃকতিকারীরা আগরতলায় পঞ্চবটি এলাকায় মন্দিরে নাশকতা চালিয়েছে৷ মন্দিরে কালীমূর্তি ভাঙচুর করা হয়েছে বলে শুক্রবার সকালে টের পান স্থানীয় জনগণ৷ কালীমূর্তি ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালঙ্কার দুসৃকতিকারীরা চুরি করেছে বলে অভিযোগ৷ এদিকে, রামনগর ফাঁড়ির অন্তর্গত মোল্লা পাড়াতে গতকাল রাতেই দুসৃকতিকারীদের লাগানো আগুনে একটি বিয়ে বাড়ির প্যান্ডেল পুড়ে গেছে৷ বাড়ির লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন৷ দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছেন৷ স্থানীয়দের অভিযোগ, এলাকারই একটি দুষ্ট চক্র এই ঘটনার সঙ্গে জড়িত৷ কি উদ্দেশ্যে চক্রটি এই ধরনের অপরাধমূলক কাজ করছে, তা পুলিশ এখনো খঁুজে বের করতে পারেনি৷ এদিকে, কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ এদিন রামনগর ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করেছে৷
অতীতে বহুবার এই ধরনের ঘটনা সংগঠিত হয়েছে৷ স্থানীয়দের অভিযোগ, দুষ্ট চক্রটিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের ক্ষেত্রে পুলিশের গাফিলতি রয়েছে৷ এই দুটি ঘটনাকে ঘিরে দিনভর এলাকাজুড়ে স্থানীয়দের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে৷ সুপরিকল্পিতভাবে দুটি ঘটনা সংগঠিত করে গা ঢাকা দিয়েছে দুসৃকতিকারীরা৷ এই দুটি ঘটনায় কারা জড়িত রয়েছে তা অবিলম্বে খুজে বের করার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top