News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিং নিয়ে নাম না করে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর
Image

বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিং নিয়ে নাম না করে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ৪ নভেম্বর(হিঃস)৷৷ বিশ্বব্যাঙ্কের সহজে ব্যবসা করা সংক্রান্ত র্যাঙ্কিং নিয়ে বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র

শনিবার নয়াদিল্লিতে বিজনেস রিফর্ম ইভেন্টে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ছবি-পিআইবি৷

মোদী৷ নাম না করে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, যাঁরা একসময় বিশ্বব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাই এখন ভারতের র্যাঙ্কিং নিয়ে সন্দেহ প্রকাশ করছেন৷ তাঁরা বিশ্বব্যাঙ্কের ক্রমতালিকায় ভারতের উন্নতির তাৎপর্য বুঝতে ব্যর্থ৷ এই কৃতিত্বের সমালোচনা করার বদলে সব দলের একযোগে নতুন ভারত গঠনে সাহায্য করা উচিত৷ শনিবার নয়াদিল্লিতে বিজনেস রিফর্ম ইভেন্টে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজনেস রিফর্ম ইভেন্টে গুডস অ্যান্ড সার্ভিসের ট্যাক্স (জিএসটি) চালুর ব্যাপারে সওয়াল করে বলেন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু করে আমরা আধুনিক কর ব্যবস্থার আমলের প্রণয়ন করেছি৷ সহজে ব্যবসা করতে পারলে জীবনও সহজ হয়৷ এ ব্যাপারে আমাদের কঠোর প্ররিশ্রমকে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাঙ্ক৷ তাছাড়া, ভারত বর্তমানে এমন এক অবস্থায় আছে, যেখান থেকে পরবর্তী উন্নয়ন অনেকটাই সহজসাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, দেশের সামনে কর্মসংস্থান এখন এক বড় চ্যালেঞ্জ৷ এদিন বিজনেস রিফর্ম ইভেন্টে নানা বিষয় নিয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের মঙ্গলের জন্যে কাজ করে চলাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য৷ এদিনের বিজনেস রিফর্ম ইভেন্টের আয়োজন করা হয় নয়াদিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে৷ উপস্থিত ছিলেন বিশ্বব্যাঙ্কের সিইও ক্রিশ্ঢালিনা জর্জজিয়েভা, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু প্রমুখরা৷ বিশ্বব্যাঙ্কের সিইও বলেন, সংস্কারের ফল ভারতে দারুণ ফলপ্রদ হয়েছে৷ প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমি একন একজন প্রধানমন্ত্রী যিনি বিশ্বব্যাঙ্কের ভবনও কখনও চোখে দেখিনি৷ শনিবার দিল্লিতে প্রবাসী ভারতীয় কেন্দ্রে ভারতের বাণিজ্যের সংস্কারের বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোকজন আছেন, যাঁরা ১৪২ থেকে ১০০ -য় উন্নতির বিষয়টি বুঝতে পারছেন না৷ তাঁরাই বিশ্বব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন৷ এখনও তাঁরা র্যাঙ্কিং নিয়ে প্রশ্ণ তুলছেন৷ তাঁরা কিছুই করেননি, আর এখন যাঁরা কাজ করছেন, সেটা নিয়ে প্রশ্ণ তুলছেন৷ কাকতালীয়ভাবে ২০০৪ থেকেই সহজে ব্যবসা সংক্রান্ত র্যাঙ্কিং চালু করেছে বিশ্বব্যাঙ্ক৷ সেই বছরটা খুব গুরুত্বপূর্ণ৷ সবাই জানে ২০১৪ পর্যন্ত  কারা ক্ষমতায় ছিল৷ বিশ্বব্যাঙ্কের র্যাঙ্কিংকে কটাক্ষ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী৷ তিনি জিএসটি ও নোট বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন৷ এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী৷ এদিন নয়াদিল্লিতে বিজনেস রিফর্ম ইভেন্টে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজনেস রিফর্ম ইভেন্টে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স(জিএসটি) চালুর ব্যাপারে সওয়াল করে বলেন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু করে আমরা আধুনিক কর ব্যবস্থার আমলের প্রণয়ন করেছি৷ সহজে ব্যবসা করতে পারলে জীবনও সহজ হয়৷ এ ব্যাপারে আমাদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাঙ্ক৷ তাছাড়া, ভারত বর্তমানে এমন এক অবস্থায় আছে, যেখানে থেকে পরবর্তী উন্নয়ন অনেকটাই সহজসাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, দেশের সামনে কর্মসংস্থান এখন এক বড় চ্যালেঞ্জ৷ এদিন বিজনেস রিফর্ম ইভেন্টে নানা বিষয় নিয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী বলেছেন,  দেশের মানুষের মঙ্গলের জন্যে কাজ করে চলাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য৷ এদিনের বিজনেস রিফর্ম ইভেন্টের আয়োজন করা হয় নয়াদিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে৷ উপস্থিত ছিলেন বিশ্বব্যাঙ্কের সিইও ক্রিশ্ঢালিনা জর্জজিয়েভা, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু প্রমুখরা৷ বিশ্বব্যাঙ্কের সিইও বলেন, সংস্কারের ফল ভারতে দারুণ ফলপ্রদ হয়েছে৷ প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আমি এমন একজন প্রধানমন্ত্রী যিনি বিশ্বব্যাঙ্কের ভবনও কখনও চোথে দেখিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top