News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের পর ডিজিটাল লেনদেন ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে : কেন্দ্রীয় অর্থমন্ত্রক
Image

নোট বাতিলের পর ডিজিটাল লেনদেন ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে : কেন্দ্রীয় অর্থমন্ত্রক

নয়াদিল্লি, ৪ নভেম্বর(হি.স.): নোট বাতিলের পর ডিজিটাল লেনদেন ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলতি বছর মার্চের পর থেকে বৃদ্ধির হার আরও বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। চলতি অর্থবর্ষে দেশে ১৮ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হবে বলেই অনুমান মন্ত্রকের।
অর্থ মন্ত্রকের তথ্য অনুসারে চলতি বছর অক্টোবর পর্যন্ত ডিজিটাল লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি। মন্ত্রকের দাবি, ২০১৬-র নভেম্বরে নোট বাতিলের পর থেকে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেন কিছুটা কম ছিল। কিন্তু, মার্চে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে দেশজুড়ে লেনদেন বাড়তে শুরু করে। মার্চ ও এপ্রিলে আনুমানিক ১৫৬ কোটি টাকা করে লেনদেন হয় গোটা দেশে। তারপর থেকে অবশ্য প্রতিমাসে ডিজিটাল লেনদেন ১৩৬ থেকে ১৩৮ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করেছে।
অর্থমন্ত্রকের স্থায়ী কমিটিতে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে দেখা গেছে, গত কয়েকমাসে প্রতিদিনই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে ইউপিআই-ভিম, আইএমপিএস, এম-ওয়ালেট, ডেবিট কার্ড ব্যবহার করেই লেনদেনে স্বচ্ছন্দ বোধ করছেন।
এখানেই শেষ নয় মন্ত্রকের আরও দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার পরই দেখা গেছে দেশজুড়ে টাকা জমানোর প্রতি গ্রাহকদের ঝোঁকও অনেকটাই বেড়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top