প্যারিস, ৩ নভেম্বর (হি.স.) : প্যারিস মাস্টার্স খেতাব জয়ের দিকে আরও একধাপ এগোলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার তিনি উরুগুয়ের পাবলো কুয়েভাসকে পরাস্ত করেন। ম্যাচের ফল ৬-৩, ৬-৭ (৫), ৬-৩। বছরের শেষে ক্রমতালিকায় তিনি শীর্ষে থাকবে, এটা কার্যত প্রতিজ্ঞা করে ফেলেছেন নাদাল। বৃহস্পতিবার কুয়েভাসকে পরাস্ত করতে তাঁকে বেশ ঘাম ঝরাতে হয়। কোয়ার্টার ফাইনালে তাঁকে সার্বিয়ার টেনিস তারকা ফিলিপ ক্রাঞ্জিনোভিকের মুখোমুখি হতে হবে।
ম্যাচের শেষে নাদাল বললেন, “লম্বা একটা বছর কাটতে চলেছে। আমার কাছে এটা সাফল্যের বছর। প্রতিটা ঘটনা নিয়েই আমি খুব খুশি।” প্রসঙ্গত, চলতি বছর নাদাল ফরাসি ওপেন এবং অ্যামেরিকা ওপেন জয় করেছেন। তিনি আরও বললেন, “সারা বছর ধরে আমি টানা খেলে গেছি। ফলে এটা খুব স্বাভাবিক যে শরীরে কিছু সমস্যা তৈরি হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি সেটা কাটিয়ে উঠতে পারব।”

প্যারিস মাস্টার্স জয়ের লক্ষ্যে রাফায়েল নাদাল
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















