ঢাকা, ৩ নভেম্বর (হি.স.): বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লক্ষ টাকার সোনা সহ এক মালয়েশিয়া যাত্রীকে গ্রেফতার করল শুল্ক বিভাগ| ধৃতের নাম হল, মুহাম্মদ মিজান আহম্মদ (৪০)| শুল্ক গোয়েন্দা ও তদন্তকারী অফিসার ড. মইনুল খান জানিয়েছেন, শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লক্ষ টাকার সোনা সহ এক মালয়েশিয়া যাত্রীকে গ্রেফতার করা হয়েছে| ওই ব্যক্তির শরীর থেকে দু’টি সোনার বার উদ্ধার করা হয়েছে|
মইনুল খান আরও জানিয়েছেন, ওই যাত্রীর অস্বাভাবিক চলাফেরা দেখে সন্দেহ হয়| তাকে আটক করা হলে প্রথমে তিনি সোনার বার রাখার কথা অস্বীকার করেন| পরে ওই যাত্রীকে উত্তরার জাহানারা ক্লিনিকে এনে এক্স-রে করানো হয়| রিপোর্টে ওই যাত্রীর তলপেটে সোনার অস্বস্তি পাওয়া যায়| এরপর ১২ লক্ষ টাকা মূল্যের দু’টি সোনার বার উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা|
শাহজালাল বিমানবন্দরে ১২ লক্ষ টাকার সোনা সহ ধৃত যাত্রী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















