ভাদোহি, ২ নভেম্বর (হি.স.) খাবারের বিষক্রিয়া থাকায় অসুস্থ ১০০ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার রায়া এলাকায় অবস্থিত দীনদয়াল আবাসিক স্কুলে।
সূত্রের খবর অনুযায়ী বিস্কুট খাওয়ার পর থেকে স্কুলের বহু পড়ুয়ার পেটে ব্যথা হতে থাকে। অনেকে বমিও করে। শারীরিক অবস্থার অবনতির হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মুখ্যস্বাস্থ্য আধিকারিক সতীশ সিং জানিয়েছে ৪৫ পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। বাকি ৫৫ পড়ুয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অসুস্থ হওয়া ১০০ পড়ুয়ারই বয়স ১০ থেকে ১৪ বছর বয়সের মধ্যে। পাশাপাশি জেলাশাসক বিকাশ জি দাবি করেছেন স্কুলটি রাজ্য সরকারের সমাজকল্যাণ মন্ত্রকের অধীনস্থ। এবিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ১০০ পড়ুয়া
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















