News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তপ্ত গুজরাটের দাহোদ
Image

পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তপ্ত গুজরাটের দাহোদ

দাহোদ (গুরজাত), ২৭ অক্টোবর (হি.স.): পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এই অভিযোগে তপ্ত হল গুজরাটের দাহোদ জেলার জেসাওয়াদা গ্রাম| সূত্রের খবর, দাদার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার কনেশ এবং রাজুকে তুলে নিয়ে যায় পুলিশ| অভিযোগ, পুলিশ হেফাজত থেকে মুক্তির পরই মৃত্যু হয় কণেশ-এর| এরপরই ক্ষোভে ফেটে পড়েন জেসাওয়াদা গ্রামের বাসিন্দারা| ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি জানান, কণেশ-এর মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করতে হবে| কিন্তু, পুলিশ কর্তৃপক্ষ গ্রামবাসীদের দাবি খণ্ডন করে|
এরপরই থানা লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন ক্ষুব্ধ গ্রামবাসীরা| বিক্ষুব্ধ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে কার্যত বাধ্য হয়েই কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ, এছাড়াও শূণ্যে গুলি চালায়| অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয় আমিল গ্রামের বাসিন্দা রামসু মোহানিয়া (৪৫) নামে এক কৃষকের|
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (পঞ্চমহল রেঞ্জ) বৃজেশ কুমার ঝা জানিয়েছেন, ‘পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে| গোটা বিষয়টি তদন্তে করে দেখা হচ্ছে| যদিও ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশ স্টেশন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে, গাড়িতে আগুন ধরিয়ে দেয়| কার্যত বাধ্য হয়েই গুলি চালায় পুলিশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top