News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের গদরে গ্রেনেড হামলা, আহত ২৬ জন শ্রমিক
Image

পাকিস্তানের গদরে গ্রেনেড হামলা, আহত ২৬ জন শ্রমিক

ইসলামাবাদ, ২০ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের বন্দর এলাকা গদরে গ্রেনেড হামলা | বৃহস্পতিবার রাতে এই গ্রেনেড হামলায় গুরুতরভাবে ২৬ জন শ্রমিক জখম হয়েছেন । জানাগেছে এই শ্রমিকরা চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ তৈরির কাজে নিযুক্ত ছিলেন । গ্রেনেড হামলায় নিহতের খবর এখনও পাওয়া না গেলেও বন্দর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শ্রমিকরা তাদের হোস্টেলে নৈশভোজ করছিলেন। তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে এসে হোস্টেল লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। এই হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। প্রাথমিক তদন্তে বিচ্ছিন্নতাবাদী কেউ এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। বালুচিস্তানের কাছে এই বন্দর এলাকায় আফগানিস্তান ও ইরানের সীমান্ত রয়েছে। তাই জঙ্গি নাশকতার যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top