News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি’র সিদ্ধান্ত সঠিক, তবে রূপায়নে যন্ত্রণার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী ঃ অর্থমন্ত্রী
Image

জিএসটি’র সিদ্ধান্ত সঠিক, তবে রূপায়নে যন্ত্রণার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ জিএসটি যন্ত্রণায় মানুষের রাগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী কংগ্রেস সহ শরিকদেরও এই পরিস্থিতির সাথে সামিল করেছেন৷ কটাক্ষের সুরে একথা বলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তাঁর সাফ কথা, জিএসটি’র সিদ্ধান্ত সঠিক৷ কিন্তু, তা রূপায়নে যন্ত্রণার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী৷
সম্প্রতি ভদোদরায় প্রধানমন্ত্রী বলেন, জিএসটি’র জন্য বর্তমানে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কংগ্রেসও সমান শরিক৷ তাঁর কথায়, জিএসটি কাউন্সিলের বৈঠকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে কাউন্সিলের সদস্য হিসেবে কংগ্রেস সহ অবিজেপি রাজ্যগুলিও রয়েছে৷ সুতরাং, বর্তমান পরিস্থিতির জন্য একা কেন্দ্রীয় সরকারকে দায়ী করা যাবে না, দাবী করেন প্রধানমন্ত্রী৷ এবিষয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহা বুধবার মহাকরণে সাংবাদিকদের বলেন, জিএসটি চালু করার সিদ্ধান্ত নিয়ে কোন দ্বিমত নেই৷ কিন্তু, তা রূপায়ণে যে যন্ত্রণার সৃষ্টি হয়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী৷ কাউন্সিলের বৈঠকে আগামী অর্থবর্ষে জিএসটি সারা দেশে কার্যকরের জন্য বলা হয়েছিল৷ কিন্তু, বিশেষ চমক দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি সংসদে বিশেষ অধিবেশন ডেকে মাঝরাতে জিএসটি সারা দেশে চালু করে দিয়েছে৷ ফলে, ছোট-মাঝারি ব্যবসায়ীরা এখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন৷
অর্থমন্ত্রী বলেন, সারা দেশে ৭৩ লক্ষ ব্যবসায়ী জিএসটি’তে নথিভুক্ত হয়েছেন৷ তাঁদের মাত্র ৪৭ লক্ষ ব্যবসায়ী রিটার্ন জমা দিয়েছেন৷ ২৬ লক্ষ ব্যবসায়ী এখনো তাঁরা রিটার্ন জমা দিতে পারেননি৷ তাঁদের অধিকাংশই ছোট এবং মাঝারি ব্যবসায়ী৷ অর্থমন্ত্রীর বক্তব্য, অনেকেই জিএসটি ঠিকভাবে বুঝে উঠতে পারছেন না৷ রিটার্ন কিভাবে দাখিল করতে হয় তার সম্যক ধারণাও তাঁদের নেই৷ ফলে, ব্যবসায়ীরা মহা ফ্যাসাদে পড়েছেন৷ অর্থমন্ত্রীর কটাক্ষ, এখন ব্যবসায়ীরা ক্ষেপেছেন, গুজরাটে রাস্তায় নেমেছেন৷ তাই, মানুষের রাগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার প্রধানমন্ত্রী নিজেদের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপাচ্ছেন৷ অর্থমন্ত্রী বলেন, জিএসটি চালু করার সিদ্ধান্ত একদম সঠিক৷ কিন্তু, তা রূপায়ণে তড়িঘড়ি করাটা ঠিক হয়নি৷ তাছাড়া, প্রথমে যখন জিএসটি’র প্রস্তাব এসেছিল তখন অনলাইন পদ্ধতির মাধ্যমে সমস্ত কিছু রূপায়নের বিষয়টি ছিল না৷
আজ বিভিন্ন ব্যবসায়ী সমিতির উপস্থিতিতে জি এস টি সংক্রান্ত একটি মতিবিনিময় হয়৷ সভায় পৌরোহিত্য রাজ্যের অর্থ মন্ত্রী ভানুলাল সাহা৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, কর ও আবগারী সংস্থার কমিশনার ডাঃ ব্রহ্মণীত কৌর৷ সভায় জি এস টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীরা তাদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন৷ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, কর দাতাদের সুবিধার্থে আগামী ২০-১০-২০১৭থেকে আগরতলার প্যালেস কম্পাউন্ডস্থিত কর ভবনে একটি রিটার্ন ডেস্ক চালু করা হবে৷ যেখানে অফিস চলাকালীন সময়ে ইচছুক করদাতাগণকে রিটার্ন দাখিলে সহায়তা করতে কর আধিকারিকগণ উপস্থিত থাকবেন৷ একই সুবিধা কর ও আবগারী সংস্থার জেলা অফিসমূহেও উপলব্ধ থাকবে৷ সকল স্তরের করদাতাগণকে জি এস টি রিটার্ন দাখিল সংক্রান্ত যে কোনো প্রয়োজনে রিটার্ন ডেস্কের সুবিধা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top