নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামে হিন্দু ও মুসলিম শব্দ ব্যবহার করা হয়। এবিষয়ে ইউজিসির প্যানেলের সুপারিশ, এই ধরনের শব্দ কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সেকুলার চরিত্র বহন করে না। তাই এই ধরনের শব্দ বর্জন করা উচিত। ১০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের তদন্তের জন্য প্যানেল গঠন করা হয়েছিল। আর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে রিপোর্ট পেশ করার সময় এই সুপারিশ করে প্যানেল। এএমইউ ও বিএইচইউ ছাড়া অন্য যে বিশ্ববিদ্যালয়গুলির হিসেবনিকেশ এই প্যানেল অডিট করেছে, সেগুলি হল পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুণা গাড়োয়াল বিশ্ববিদ্যালয়, জম্মু, রাজস্থান ও ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ধার মহাত্মা গান্ধী অন্তরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয় ও মধ্যপ্রদেশের হরি সিংহ গৌড় বিশ্ববিদ্যালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্যানেলের এক সদস্য বলেন, “কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে এই ধরনের শব্দ সেই চরিত্র প্রতিফলিত করে না। সেক্ষেত্রে শুধু আলিগড় বিশ্ববিদ্যালয় বা বেনারস বিশ্ববিদ্যালয় নামে ডাকা উচিত বা নাম বদলে ফেলা উচিত।

শিক্ষাঙ্গনে হিন্দু বা মুসলিম শব্দটি বর্জন করা উচিত : ইউজিসি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















