News Flash

  • Home
  • Uncategorized
  • ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ, রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার
Image

ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ, রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার

ঢাকা, ৮ অক্টোবর (হি.স.) : এক ইনিংসে চারজন ব্যাটসম্যানের শতরান। ব্লুমফন্টেনে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা। তারা প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ৫৭৩/৪ তুলে। প্রথমদিন শতরান করেছিলেন ডিন এলগার (১১৩) এবং মারক্রাম (১৪৩)। দ্বিতীয়দিন শতরান করলেন হাসিম আমলা (১৩২) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস অপরাজিত (১৩৫)। বাংলাদেশের শুভাশিস রায় পেলেন ৩ উইকেট। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৪৭ রানে। লিটন দাস (৭০) ছাড়া কেউ রান পাননি। ৫ উইকেট পেলেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাডা। ৩ উইকেট পান অলিভিয়ের। ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৭। দুই টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে আছে প্রোটিয়ারা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top