News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের জন্মভূমি বাডনগর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

নিজের জন্মভূমি বাডনগর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমেদাবাদ, ৮ অক্টোবর (হি.স.) : গুজরাট সফরের দ্বিতীয় দিনে নিজের জন্মস্থান বাডনগর যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করার পরে এই প্রথম নিজের জন্মস্থান পরিদর্শন করবেন তিনি। এছাড়াও ৫০০ কোটি টাকা ব্যায় নির্মিত একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। রাজ্যের টিকাকরণের অগ্রগতির জন্য ইন্দ্রধনুস নামে একটি প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিট্যালকরণের লক্ষ্যে এবং গ্রামাঞ্চলের আশাকর্মীদের সুবিধার্থে ‘আইএমটেচো’ নামে একটি অ্যাপের উদ্বোধন করবেন তিনি। আশাকর্মীদের হাতে ই-টেবলেটও তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে নর্মদা উপর একটি বাঁধ প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি পতাকা নেড়ে অয্যোধ্যা এক্সপ্রেসে ট্রেনের সূচনা করবেন তিনি। পরে দিল্লি উড়ে যাওয়ার আগে গুজরাট নর্মদা ফারটিলাইজার করপোরেশনের একাধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top