News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বভারতীয় কর্মসূচী, আগরতলায় গণ-অবস্থান সংবাদিকদের
Image

সর্বভারতীয় কর্মসূচী, আগরতলায় গণ-অবস্থান সংবাদিকদের

অভিজিৎ রায়চৌধুরী, নয়াদিল্লী, ২ অক্টোবর৷৷ শত শত সাংবাদিক নয়াদিল্লীস্থিত প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সামনে হাজির

আগরতলা

হয়েছেন সোমবার৷ গড়ে তুলেছেন তাঁরা মানব শৃঙ্খল৷ এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন স্থানে সহকর্মী সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাঁদের প্রতি একাত্মতা প্রকাশ৷
গান্ধী জয়ন্তীর পূণ্য লগ্ণে প্রেস ক্লাব অব ইন্ডিয়া, ফেডারেশন অব প্রেস ক্লাবস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান ওমেনস প্রেস কোর্পস, প্রেস এসোসিয়েশন, কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এবং ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এদিন এই মানব শৃঙ্খলে অংশগ্রহণ করেছে৷
গত মাসে কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ এবং ত্রিপুরায় শান্তনু ভৌমিক খুন হয়েছেন৷ এছাড়া ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন৷
এদিন এই মানব শৃঙ্খল গড়ে তোলা হয়েছে মূলত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য৷ পাশাপাশি সাংবাদিকতার প্রতি যে অসহিষ্ণুতা রয়েছে তার প্রতিবাদে৷ পরবর্তী সময়ে আন্দোলনস্থল থেকে একটি স্মারক লিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে পাঠানো হয়েছে৷ স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন রাজ্যে সাংবাদিকদের উপর আক্রমণের বিষয়গুলি৷ পাশাপাশি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷
আগরতলা সংযোজন ঃ এদিকে সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে সোমবার আগরতলায় সার্কিট হাউস সংলগ্ণ গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন সাংবাদিকদের ১১টি সংগঠনের সদস্যরা৷ দুপুর একটা থেকে এক ঘন্টা চলে এই ধর্না কর্মসূচী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top