News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডনের ভূগর্ভস্থ রেল স্টেশনে বিস্ফোরণ, জখম কমপক্ষে ২০
Image

লন্ডনের ভূগর্ভস্থ রেল স্টেশনে বিস্ফোরণ, জখম কমপক্ষে ২০

লন্ডন, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ-পশ্চিম লন্ডনের ভূগর্ভস্থ রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জনের বেশি জখম হওয়ার আশঙ্কা। শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ বিস্ফোরণ ঘটে। পার্সন্স গ্রিন স্টেশনে সাদা বালতিতে বিস্ফোরক রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের ছবি প্রকাশ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকজনের মুখ ঝলসে গিয়েছে। অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রতিদিনের মত এদিনও ভূগর্ভস্থ ট্রেন ধরে অনেকই অফিস যাচ্ছিলেন। ট্রেনে বসেই তীব্র আওয়াজ শুনতে পান। তাঁদের কথায়, ‘স্টেশনে ট্রেন পৌঁছতেই সকলে আতঙ্কিত হয়ে কী ঘটেছে জানতে চায়।’ অফিস টাইম হওয়ায় স্টেশনে ভিড় ছিল যথেষ্ট। সেই সময় স্টেশন ছাড়তে হুড়োহুড়ির কারণেও অনেকে আহত হন। কীভাবে এই বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। তবে পুলিস তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top