News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যারিকেন হার্ভের তাণ্ডবে তছনছ টেক্সাস
Image

হ্যারিকেন হার্ভের তাণ্ডবে তছনছ টেক্সাস

টেক্সাস,২৬ আগস্ট (হি.স.) : হ্যারিকেন হার্ভের তাণ্ডবে তছনছ টেক্সাস উপকূলবর্তী এলাকা ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা নাগাদ আমেরিকার টেক্সাস উপকূলে বন্দর শহর রকপোর্টে আছড়ে পড়ে ক্যাটাগরি ফোর হারিকেন হার্ভি।
ঘূর্ণিঝড়ের সঙ্গেই চলছে তুমুল সঙ্গে বৃষ্টি। ৷ বহু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে বন্ধ রাস্তা ৷ গৃহহীন হয়ে পড়েছে এলাকার লক্ষাধিক বাসিন্দা ৷ শুধু বন্দর শহর করপাস ক্রিস্টিতেই প্রায় ৩২,০০০ বাড়ি অন্ধকারে ডুবে গিয়েছে। বিদ্যুৎ দফতর সূত্রে জানানো হয়েছে তাদের দু’হাজার কর্মী যুদ্ধকালীন তৎপরতা কাজ করছেন। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা টেক্সাস এবং লুইজিয়ানায় পরপর ঘূর্ণিঝড় হতে পারে। টেক্সাসে ভয়াবহ হড়পা বান আসতে পারে। ইতিমধ্যেই প্রায় ১৩ ফুট উঁচু সমুদ্রের ঢেউ উঠছে টেক্সাস উপকূলে। উপূকূলবর্তী এলাকা এবং লাগোয়া অঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বন্দর শহর আরানসাসের ৯০ শতাংশই খালি করা হয়েছে। ২০০৪ সালের পর আমেরিকায় এটাই সবথেকে বড় ঝড় ৷ টেক্সাস প্রশাসনকে সবরকম সাহায্যের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় দু’হাজার কর্মী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top