News Flash

  • Home
  • Uncategorized
  • গোরক্ষপুর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image

গোরক্ষপুর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

লখনউ, ২৫ অগাস্ট (হি.স.) : উত্তরপ্রদেশের বিঅারডি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ রাজীব মিশ্র ও তাঁর স্ত্রী পূর্ণিমা শুক্লা সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। কিছুদিন আগে অক্সিজেনের অভাবে গোরক্ষপুর হাসপাতালে ৬৫ শিশুর মৃত্যু হয়। অভিযুক্ত ন’জনের মধ্যে এফঅাইঅার দায়ের করা হয়েছে চিকিৎসক কাফিল খান ও মেজার্স পুষ্পা সেলসের কর্ণধার মণীশ ভান্ডারির বিরুদ্ধেও। এই পুষ্পা হাসপাতালের লিকুইড অক্সিজেন সরবরাহের দায়িত্বে ছিল। লখনউয়ের হজরতগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে এফঅাইঅার দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিতে প্রশ্রয় দেওয়া ও সরকারি অর্থ তছরুপ ও চিকিৎসা সংক্রান্ত অব্যবস্থার অভিযোগ আনা হয়েছে।
অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন অডিট দফতরের উদয় প্রতাপ, কেরানি সঞ্জয় এবং সুধীর, চিফ ফার্মাসিস্ট গজানন জয়সওয়াল এবং অক্সিজেন সরবরাহ দফতরের প্রধান চিকিৎসক সতীশের নামও। রবিবার তদন্ত কমিটির পেশ করা রিপোর্টের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। গচ ১২ অগাস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত হয় এই তদন্ত কমিটি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top