News Flash

  • Home
  • Uncategorized
  • জব হ্যারি মেট সেজলের লোকসান মেটাতে পারেন শাহরুখ
Image

জব হ্যারি মেট সেজলের লোকসান মেটাতে পারেন শাহরুখ

মুম্বই, ১৮ আগস্ট (হি.স.): ছবি ফ্লপ হওয়ায় পরিবেশকদের টাকা ফেরত দিয়েছেন সলমন খান। শাহরুখও সলমনের দেখানো পথেই এগোচ্ছেন। ছবি ফ্লপ হলে পরিবেশক সংস্থাকে বিপুল লোকসানের মুখে পড়তে হয়। একথা মাথায় রেখেই টিউবলাইট সিনেমাটি ফ্লপ হওয়ার পরে পরিবেশককে ৩৫ কোটি টাকা ফেরত দিয়েছেন সলমন।
সম্প্রতি শাহরুখের ছবি জব হ্যারি মেট সেজল ফ্লপ করেছে। পরিবেশক সংস্থা এনএইচ স্টুডিওজ এর ফলে বিপুল লোকসানের মুখে পড়েছে। প্রসঙ্গত, এনএইচ স্টুডিওজ জব হ্যারি মেট সেজল ছবির উপগ্রহ, সঙ্গীত ও ডিজিট্যাল সত্ত্ব কেনে। ছবিটিতে নায়ক শাহরুখ আর নায়িকা অনুষ্কা শর্মা।
জানা গিয়েছে‍, এনএইচ স্টুডিওজ শাহরুখের কাছে টাকা ফেরত চেয়েছে। দিলওয়ালে ফ্লপ হওয়ায় ২০১৫ সালে পরিবেশকদের ২৫ কোটি টাকা ফিরিয়েছিলেন শাহরুখ। এছাড়া, ২০০১ সালে অশোকা ও ২০০৫ সালে পহেলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরেও পরিবেশকদের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। সেইমতো এবারও হয়তো তিনি পরিবেশক সংস্থার লোকসান বাঁচাতে টাকা ফেরতের রাস্তায় হাঁটবেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top