News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজবাদী পার্টিতে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন সরোজিনী আগরওয়াল
Image

সমাজবাদী পার্টিতে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন সরোজিনী আগরওয়াল

লখনউ, ১২ আগস্ট (হি.স.): ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন উত্তর প্রদেশ লেজিসলেটিভ কাউন্সিলের প্রাক্তন সদস্যা তথা সমাজবাদী পার্টির নেত্রী সরোজিনী আগরওয়াল| শনিবার লখনউয়ে বিজেপি-র সদর দফতরে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন সরোজিনী আগরওয়াল|
চলতি মাসের ৪ তারিখ লেজিসলিটিভ কাউন্সিলের সদস্যপদ থেকে ইস্তফা দেন সরোজিনী আগরওয়াল| সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, নেতাজি (মুলায়ম সিং যাদb) দলে এখন সক্রিয় নন| তাই আমি পদত্যাগ করছি| উল্লেখ্য, গত বুধবার উত্তর প্রদেশ লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য পদ থেকে ইস্তফা দেন সপা এমএলসি অশোক বাজপেয়ী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top