তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (হি.স.) : কেরলের একটি ইংরেজি মাধ্যম স্কুলে আজব ফতোয়া| ভাল ছাত্ররা পরবে সাদা জামা, লাল চেক জামা পিছিয়ে
পড়াদের | পড়াতে সুবিধে করতে এমনই আজব নির্দেশ জারি করেছে কেরলের আল ফারুকি ইংরেজি মাধ্যম স্কুল| ক্ষুব্ধ অভিভাবকরা। রাজ্য শিক্ষা দফতর এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে। আল ফারুকি গ্রুপ জানিয়েছে, এখনই ওই দু’রকম ইউনিফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে, অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।
মালাপ্পুরম জেলার ওই স্কুলের কর্তৃপক্ষের দাবি এর ফলে ছাত্রদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হবে, পিছিয়ে থাকা পড়ুয়া চাইবে ভাল ফল করে নিজের জন্য সাদা জামার ব্যবস্থা করতে। তবে স্কুল কর্তৃপক্ষের এই বক্তব্য খারিজ করে দিয়েছেন অভিভাবকরা। তাঁদের মতে, এর ফলে লাল চেক জামা পরা পড়ুয়াদের মধ্যে হীনমন্যতা বাড়বে, বাড়বে ভাল-খারাপের বৈষম্য। এ নিয়ে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁর।
রাজ্য শিক্ষা দফতর এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে। আল ফারুকি গ্রুপ জানিয়েছে, এখনই ওই দুরকম ইউনিফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে, অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।
কেরলের স্কুলে আজব ফতোয়া
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















