News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য, সোপোরে এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি
Image

জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য, সোপোরে এনকাউন্টারে খতম তিন লস্কর জঙ্গি

শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): গোলাগুলি থামছেই না ভূস্বর্গে| কুলগাম, সোপিয়ান ও অনন্তনাগের পর এবার সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে তপ্ত হল উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলা| শনিবার ভোরে বারামুল্লা জেলার সোপোরে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম হল তিন লস্কর-ই-তৈবা জঙ্গি| নিহত আতঙ্কবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ| দুঃসংবাদ হল, গোলাগুলিতে জখম হয়েছেন এক জন পুলিশ কর্মী|
উচ্চ পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের অমরগড় এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার ভোর ৪.০৩ মিনিট নাগাদ অমরগড় এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা| এরপরই পাল্টা গুলি চালায় ১৭৯ ব্যাটেলিয়ন সিআরপিএফ, ৫২ রাষ্ট্রীয় রাইফেলস এবংএসওজি সোপোর| দীর্ঘক্ষণ গুলি লড়াই শেষে খতম হয় তিন লস্কর-ই-তৈবা জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তিনটি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ| তবে দুঃসংবাদ হল, গোলাগুলিতে জখম হয়েছেন এক জন পুলিশ কর্মী| তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার সোপোরে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে| এছাড়াও বারামুল্লা জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top