News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক অনটনে এক ব্যক্তির আত্মহত্যা
Image

আর্থিক অনটনে এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ নিজ বাড়িতে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ৷ মৃত যুবকের নাম নারায়ণ চক্রবর্তী (৩৮)৷ তার বাড়ি এডিনগর বেলতলি ৮ নম্বর রোডে৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, নারায়ণ বাবুর মৃতদেহ তার নিজের বাড়িতেই একটি গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়৷ খবর পেয়ে এডিনগর থানার পুলশি গিয়ে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি আত্মহত্যা৷ মৃত দেহের গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ছিল৷ তার স্ত্রী ওই সময় বাজারে গিয়েছিলেন৷ বাড়িতে ফিরে দেখেন স্বামীর দেহ ফাঁসিতে ঝুলছে৷ মৃত নারায়ণ চক্রবর্তী একটি দোকান ছিল আগরতলা আদালত চত্বরে৷ মাস কয়েক আগে দোকানটি বন্ধ হয়ে যায়৷ তিনি ঋণ গ্রস্ত ছিলেন৷ আর্থিক অনটনের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top