News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর কাজ থেকে পাওয়া শেষ চিঠি হৃদয় ছুঁয়ে গেছে, ট্যুইটারে প্রণব মুখোপাধ্যায়
Image

প্রধানমন্ত্রীর কাজ থেকে পাওয়া শেষ চিঠি হৃদয় ছুঁয়ে গেছে, ট্যুইটারে প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.) : রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ থেকে পাওয়া শেষ চিঠি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে | বৃহস্পতিবার সেই চিঠি ট্যুইটারে পোস্ট করে এ কথা জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায় |

মেয়াদ শেষের দিন প্রণব মুখোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডলে সেটি পোস্ট করেছেন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি। লিখেছেন, ‘রাষ্ট্রপতি হিসেবে শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি চিঠি পেয়েছিলাম। যা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম।’

দু’পাতার চিঠিটির ঠিক ওপরে রয়েছে অশোক চক্র। তার নীচে প্রধানমন্ত্রীর উল্লেখ। চিঠিতে প্রাক্তন রাষ্ট্রপতিকে ‘প্রণবদা’ বলে উল্লেখ করেছেন মোদী। তাতে লিখেছেন, ‘জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আপনি। সুদীর্ঘ কার্যকালে আপনি দেশের জন্য যা করেছেন, বিশেষ করে গত পাঁচ বছরে, তার জন্য আপনাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সারল্য, উচ্চমানের নীতিবোধ এবং দৃষ্টান্তমূলক নেতৃত্বের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছেন আপনি।প্রধানমন্ত্রী চিঠিতে তাঁর অভিভাবক সুলভ আন্তরিক ব্যবহারের কথাও উল্ল্যেখ করেন| সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে প্রশংসায় ভড়িয়ে দিয়ে মোদী আরও লেখেন, ‘সহজ-সরল ব্যবহার, নীতিবোধ এবং ব্যতিক্রমী নেতৃত্বের মাধ্যমে আপনি আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার প্রগাঢ় জ্ঞানের কথা সবাই জানেন। বিভিন্ন বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি আমাকে বিস্মিত করেছে’।প্রণব মুখোপাধ্যায় টুইটার পোস্টটি নিজের টুইটার হ্যান্ডলেও শেয়ার করেন প্রধানমন্ত্রী। তাতে লেখেন, ‘আপনার সঙ্গে কাজের অভিজ্ঞতা চিরকাল মনের মধ্যে আগলে রাখব।’-

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top