News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালির ২৯৩ কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করল ইডি
Image

রোজভ্যালির ২৯৩ কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করল ইডি

কলকাতা, ২৮ জুলাই (হি.স.) : বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির ২৯৩ কোটি টাকার সম্পতি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি| সূত্রের খবর, শুক্রবার সল্টলেকে ইডি দফতর থেকে এদিন সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস জারি করা হয়| ইডি সূত্রে খবর, যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হল, তার বাজার দর আনুমানিক ২৯৩ কোটি টাকা| এরফলে এখনও পর‌্যন্ত রোজভ্যালির মোট ১,৯৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি| ২০১৪ সালে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু সহ সংস্থার একাধিক শীর্ষ কর্তার বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি ল্যান্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) বা আর্থিক তছরুপ রোধ আইনে এফআইআর দায়ের করে ইডি| ২০১৫ সালে কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হয়| বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন| রোজভ্যালি মামলায় কলকাতা ও ভূবনেশ্বরে একাধিক চার্জশিট দাখিল করেছে ইডি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top