News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে ধানের বীজ কেলেঙ্কারীর প্রতিবাদে সোচ্চার স্থানীয় কৃষকরা
Image

কল্যাণপুরে ধানের বীজ কেলেঙ্কারীর প্রতিবাদে সোচ্চার স্থানীয় কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ জুলাই৷৷ কল্যাণপুর কৃষি মহকুমা দপ্তরের অধিন তোতাবাড়ী কৃষি বীজাগার কেন্দ্রে এসআরআই এর ধান বীজ বন্টন নিয়ে ঘোটালার বিস্তর অভিযোগ করেন বিজেপির কল্যাণপুর কিষাণ মোর্চার কর্মী নেতারা সহ একাধিক কৃষকরা৷ এই মরশুমে তোতাবাড়ী কৃষি বীজাগার থেকে তিনটি পঞ্চায়েতের কৃষকদের মধ্যে বিগত কয়েক মাস আগে ধান বীজ দেওয়া হয়৷ মোর্চার অভিযোগ যারা প্রকৃত কৃষক তাদের মধ্যে বন্টন করা হয় নি ধান বীজ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ কৃষি  দপ্তর৷ বৃহস্পতিবার মোর্চার সদস্যরা কৃষকদের অভিযোগ মূলে তোতাবাড়ী কৃষি বীজাগারে গিয়ে দেখেন যে রেজিস্টারের মধ্য দিয়ে কৃষকদের বীজ প্রদান করা হয় সেই রেজিস্টারে কৃষকদের নাম ও সই থাকলেও অজ্ঞাত কারনে বীজের পরিমান লেখা নেই, কেন লেখা নেই তাতেই জল্পনা৷ ক্ষুব্ধ চাষীরা শনিবার বিক্ষোভ গড়ে তোলে কেলেঙ্কারীর বিরুদ্ধে৷ সুষ্ঠ তদন্তের দাবী তোলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারী চাষীদের৷ তৎকালীন সময়ে বিএলডাব্লউ ছিলেন শির্শেন্দু দেববর্মা৷ বর্তমানে তিনি ছুটিতে থাকায় এখন বিএলডাব্লউ এর দায়িত্বে আছেন জন্টু দাস৷ জন্টু দাস জানায় নতুন এই জায়গায় আসার ফলে তিনি কিছুই জানেন না৷ দপ্তরের আধিকারিক (এসএ) বলেন্দ্র দেববর্মা ক্যামেরার সামনে মুখ না খুললেও টেলিফোনে জানান বিএলডাব্লউ শির্শেন্দু দেববর্মার মা ক্যানসার রোগে আক্রান্ত, হয়তো এ কারনে কাগজপত্র আপটুডেট করতে পারেনি৷ যদিও কিছু কিছু ক্রটি রয়েছে৷ দপ্তরের উপর মহলে জানিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷ গোটা বিষয়ে তদন্ত করলেই বীজের সব রহস্য বেরিয়ে আসবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top