News Flash

  • Home
  • Uncategorized
  • এম ডি’কে ডেপুটেশন পেনশনার্সদের
Image

এম ডি’কে ডেপুটেশন পেনশনার্সদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ দুই দফা দাবীতে আন্দোলনমুখী টি আর টি সি’র পেনশনার্স এসোসিয়েশন এম ডি’র সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে৷ সংগঠনের সাধারন সম্পাদক শুভাষ চন্দ্র মজুমদার পেনশনার্সদের বঞ্চনায় রাজ্য সরকারকে বিধলেন৷ অভিযোগ, রাজ্য সরকারের ন্যায় টি আর টি সি সহ ই পি এফ পেনশনার্সদের পেনশন সহ সমস্ত বকেয়া ভাতা পূরণে হেলদোল নেই সরকারের৷ সুদ সমেত বকেয়া গ্র্যাচ্যুইটির টাকা অবিলম্বে প্রদান করা, মাননীয় হাইকোর্টের রায় ডাব্লউপি(সি) নং-৪২৫ ও ২০১২ অনুযায়ী হেভি ভিহেক্যালস চালকদের বকেয়া এরিয়ার টাকা প্রদান করার দাবীতে সংগঠন এম ডি’র সঙ্গে মিলিত হয়েছেন৷ শুভাষ বাবুর অভিযোগ, এম ডি কোন ইতিবাচক সাড়া দেয়নি৷ তথাকথিত বস্তাপঁচা আশ্বাস দিয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার কথা জানিয়েছেন৷ দাবী আদায়ের লক্ষ্যে টি আর টি সি ই পি এফ পেনশনার্স এসোসিয়েশন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন তিনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top