News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যালেরিয়ায় দুই শিশুর মৃত্যুর পর টনক নড়ল, করা হল স্বাস্থ্য শিবির
Image

ম্যালেরিয়ায় দুই শিশুর মৃত্যুর পর টনক নড়ল, করা হল স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ম্যালেরিয়া নির্মূলকরনে স্বাস্থ্য দপ্তর কোটি কোটি টাকা সরকারী কোষাগার থেকে খরচ করা হচ্ছে৷ প্রত্যন্ত গ্রামীণ পাহাড়ি জনপদ ম্যালেরিয়া নির্মূল নিয়ে সরকারী ব্যর্থতার তথ্যও চিত্র আবারো উঠে এসেছে৷ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু৷ স্বাস্থ্য দপ্তর ম্যালেরিয়া প্রবন অঞ্চল হিসাবে পরিচিত গন্ডাছড়ার মলসুম পাড়ার গত ১ বছরে কোন স্বাস্থ্য শিবির করেনি৷ শিশু মৃত্যুর খবর পেয়ে শুরু হয়েছে প্রশাসনের দৌড়ঝাপ৷ ব্যাপক হারে মলসুম পাড়ায় অস্বাস্থ্য সম্মত জীবন যাপনে বাড়ছে ম্যালেরিয়া প্রাদুর্ভাব৷ উন্নয়নের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন গন্ডাছড়া মলসুম পাড়া৷ অভাবের তাড়নায় শিশু বিক্রির রেশ এখনো কাটেনি৷ ২৪ ঘন্টার ব্যবধানে টিংকল মলসুম (৭) ও অনেজা মলসুম (৩) মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুন চন্দ্র মলসুমের ছেলে -মেয়ে ম্যালেরিয়ার আক্রান্ত বহুদিন ধরে৷ অভাব অনটনে স্বাস্থ্য পরিষেবা গ্রহন করেনি৷ শিশুদের মৃত্যুর খবরে হৈ-চৈ পড়তেই দৌড়ঝাপ শুরু করেছে মহকুমা প্রশাসন৷ খবর পেয়ে শনিবার সকালে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় বিশ্বাস ছুটে যায়৷ তড়িঘড়ি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন মহকুমা প্রশাসন স্বাস্থ্য দপ্তরের সহায়তায়৷ মলসুম পাড়ায় ম্যালেরিয়া আক্রান্ত ফুটফুটে দুটি শিশুর মৃত্যুতে ম্যালেরিয়া আতঙ্ক বিরাজ করছে গিরিবাসীদের মধ্যে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top