News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ প্রত্যাহার করতে আবেদন রাজ্য সরকারের
Image

অবরোধ প্রত্যাহার করতে আবেদন রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ জাতীয় সড়ক এবং রেল অবরোধের জেরে রাজ্যে চরম সংকটময় পরিস্থিতিতে রাজ্য সরকার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়েছে৷ বৃহস্পতিবার রাজ্য সরকার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, আই পি এফ টি দলের একটি গোষ্ঠী ত্রিপুরাকে ভাগ করে অপর আর একটি রাজ্য গঠনের দাবি সামনে রেখে গত ১০ জুলাই থেকে রাজ্যের জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে চলছে৷ ত্রিপুরা সরকার অনেক আগে থেকেই রাজ্য ভাগের এই দাবিকে বিরোধিতা করেছে এবং অবস্তব বলে আখ্যায়িত করেছে৷ ত্রিপুরা জনগণেরও এই অবাস্তব দাবির প্রতি সমর্থন নেই৷ উল্লেখিত অবরোধ কর্মসূচি ঘোষণার পরও ত্রিপুরা সরকার তার অবস্থানে দৃঢ় থেকে এই আন্দোলনের আহ্বায়কদের উদ্দেশ্যে রাজ্যের জনগণের নানা সমস্যা সৃষ্টি হতে পারে বিধায় এই কর্মসূচিতে না যেতে আবেদন জানায়৷
আই পি এফ টি’র সংশ্লিষ্ট গোষ্ঠীর নেতৃত্বে রাজ্য সরকারের আবেদনে সাড়া দেননি৷ এই অবরোধের কারণে পণ্য বিশেষ করে অত্যাবশ্যক পণ্য সামগ্রী আনা-নেওয়া, যাত্রী সাধারণের স্বাভাবিক আসা-যাওয়া, ব্যবসা-বাণিজ্য, দৈনিক মজুরিতে কাজ করেন এমন সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে মাঝে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই অবরোধ কর্মসূচী তুলে নিতে আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি৷
আজকে এই অবরোধ-সূচি চতুর্থ দিনে পড়েছে৷ এই অবরোধ কর্মসূচী জনদুর্ভোগ দূর করতে, জনস্বার্থে, রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রার স্বার্থে প্রত্যাহার করে নিতে আই পি এফ টি দলের সংশ্লিষ্ট নেতৃত্বের উদ্দেশ্যে পুনরায় রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে৷
রাজ্যে শান্তি সম্প্রীতি সুস্থিতি বজায় রাখতে এবং জনস্বার্থবাহী কার্যক্রম অব্যাহত রাখতে রাজ্য সরকারকে সহায়তা করার জন্য রাজ্যের সকল অংশের জনগণের উদ্দেশ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top