News Flash

  • Home
  • Uncategorized
  • আগষ্টে ওটিপিসির দুটি ইউনিট বন্ধ থাকবে, পরিষেবা বিঘ্নিত হবে না আশ্বাস কর্তৃপক্ষের
Image

আগষ্টে ওটিপিসির দুটি ইউনিট বন্ধ থাকবে, পরিষেবা বিঘ্নিত হবে না আশ্বাস কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ গ্যাস পাইপ লাইনে সংস্কারের জন্য আগামী আগষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ওটিপিসি’র দুটি ইউনিট বন্ধ থাকবে৷ তাতে, রাজ্যে বিদ্যুৎ পরিষেবায় কোন ব্যঘাত ঘটবে না বলে আশ্বস্ত করেছে নিগম৷ এদিকে, পর্যাপ্ত গ্যাস মিললে ২০১৯ নাগাদ ওটিপিসি আরো একটি ইউনিট চালু করতে চাইছে৷ তৃতীয় ইউনিটটি চালু হলে আরো ৩৬৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানিয়েছেন ওটিপিসি’র ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ গাঙ্গুলি৷
তিনি জানান, প্রতিবছরই ওটিপিসি’র পালাটানা বিদ্যুৎ প্রকল্পে গ্যাস পাইপ লাইনে সংস্কার কাজ করা হয়৷ বিদেশ থেকে প্রকৌশলীরা এই কাজ করে থাকেন৷ ফলে, তখন গ্যাস সরবরাহ বন্ধ থাকে৷ তাই পালাটানার দুটি ইউনিট তখন বন্ধ রাখা হবে৷ আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গ্যাস পাইপ লাইনে সংস্কার কাজ শুরু হবে৷ অন্তত ১৫দিন সময় লাগবে সংস্কার কাজ সমাপ্ত করতে৷ ততদিন পালাটানা বিদ্যুৎ প্রকল্পে কোন বিদ্যুৎ উৎপাদন হবে না৷ তবে, পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে কোন বিদ্যুৎ উৎপাদন না হলেও রাজ্যে বিদ্যুৎ পরিসেবায় ব্যঘাত ঘটবে না বলে আশ্বাস দিয়েছে নিগম৷ ইতিমধ্যে বহিরাজ্য থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করেছে নিগম৷
ওটিপিসি’র ম্যানেজিং ডিরেক্টর সত্যজিৎ গাঙ্গুলি জানিয়েছেন, পালাটানায় আরো একটি ইউনিট খুলার পরিকল্পনা রয়েছে৷ ওএনজিসি প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে পারলে ২০১৯ সাল নাগাদ তৃতীয় ইউনিটটি চালু করা যেতে পারে৷ তাতে ৩৬৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব৷ তিনি জানান, গড়ে প্রতিদি ১৪-১৫ এমএমএসসিবি গ্যাস চাই তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য৷ ওএনজিসি প্রতিশ্রুতি দিয়েছে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ সম্ভব হবে৷ তিনি জানান, তৃতীয় ইউনিট গড়ে তুলার জন্য জায়গা প্রস্তুত৷ পূর্বের মতো বাংলাদেশের উপর দিয়েই ভারী যন্ত্রপাতি এবং টারবাইন আনতে হবে৷ ধারণা করা হচ্ছে, রাজ্যের ভাগে আরো বিদ্যুৎ মজুত থাকবে তৃতীয় ইউনিটটি চালু হলে৷ কারণ, পালাটানা বিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত সমস্ত বিদ্যুতের উপর ত্রিপুরা এবং আইএলএফএস’র শেয়ার রয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top