News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথের পথে হামলাকারীদের খতম করতে তৎপর কেন্দ্র
Image

অমরনাথের পথে হামলাকারীদের খতম করতে তৎপর কেন্দ্র

নয়াদিল্লী, ১১ জুলাই৷৷ অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের উপর হামলায় জঙ্গীদের খঁুজে বের করে খতম করতে যৌথ অভিযোনে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার৷ সেই মোতাবেক জঙ্গীদের বিরুদ্ধে বড়সড় অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে বিভিন্ন ঘাঁটিতে লুকিয়ে থাকা জঙ্গীদের খঁুজে বের করে খতম করতে জম্মু ও কাশ্মীর পুলিশ, আধা সামরিক বাহিনী, সেনা ও গোয়েন্দাদের নিয়ে গঠিত একটি যৌথ বাহিনীকে নির্দেশ দিয়েছে মোদি সরকার৷ সূত্রের খবর কাশ্মীর থেকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও হংসরাজ অহির দিল্লী ফিরলে তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
মঙ্গলবার জিতেন্দ্র সিং, হংসরাজ অহির সহ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা শ্রীনগরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন৷ অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় এখন কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আর কি কি বাড়তি সতর্কতা অবলম্বন করা যেতে পারে তা তাঁরা খতিয়ে দেখেছেন৷ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজ্যপাল এন এন ভোড়ার সাথে তাঁরা বৈঠক করেছেন৷ আগামীকাল দিল্লী ফিরে গিয়ে ঐ প্রতিনিধি দল কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেবে৷ উল্লেখ্য গতকাল অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলায় সাতজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে৷ বেশ কয়েকজন আহত হয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top