News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি মাসেই দলবদল, বিধানসভায় আত্মপ্রকাশ করতে চলেছে বিজেপি
Image

চলতি মাসেই দলবদল, বিধানসভায় আত্মপ্রকাশ করতে চলেছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ চলতি মাসেই তৃণমূলের ৬ বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন৷ বিজেপিতে যোগদানের তালিকায় এক কংগ্রেস বিধায়কের নামও রয়েছে৷ যদিও এই সংখ্যা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ বিজেপি এবং প্রদেশ তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, সুদীপ রায় বর্মণ নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিজেপিতে বিলীন হয়ে যাবে৷ দিনক্ষণ চূড়ান্ত না হলেও চলতি মাসের শেষ সপ্তাহে এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে৷ তৃণমূলের ৬ বিধায়ক ছাড়াও কংগ্রেসের বিধায়ক রতন লাল নাথ বিজেপিতে যোগ দিচ্ছেন৷ কংগ্রেসের সংখ্যাও একাধিক হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা৷ আর এনিয়ে জোর তপরতাও চলছে৷ যদিও কংগ্রেসের মাত্র তিনজন বিধায়ক রয়েছেন৷ দলছুটদের বিজেপিতে সামিল করে নিতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব এবং সাংগঠনিক সম্পাদক ভি,সতিশ৷ রাজধানীতে এই উপলক্ষে জমায়েতও সংগঠিত করা হবে৷ উল্লেখ করা যেতে পারে ত্রিপুরায় ৬০ সদস্যের বিধানসভায় বিরোধী দলের ১০ জন সদস্য ছিলেন৷ গত বছর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে ৬ বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন একজন বিধায়ক বিধানসভার সদস্যপদ ত্যাগ করে সিপিআইএম যোগ দেন এবং সম্প্রতি তিনি বিজেপিতে সামিল হন৷ ফলে এখন রাজ্য বিধানসভায় কংগ্রেসের তিনজন সদস্য রয়েছে৷ যার মধ্যে একজনের বিজেপিতে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে৷ ইতিপূর্বে রাজ্য বিধানসভায় কখনোই বিজেপির কোন সদস্য ছিল না৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top