News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি বঞ্চনায় আন্দোলনের পথে চিত্রশিল্পীরা
Image

চাকরি বঞ্চনায় আন্দোলনের পথে চিত্রশিল্পীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ রাজ্য সরকারের উপর একরাশ ক্ষোভ প্রকাশ করেছে অল ত্রিপুরা আনএম্লয়েড ডিগ্রি আর্টিস্ট অ্যাসোসিয়েশন৷ অ্যাসো সিয়েশনের অভিযোগ রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে শতশত চিত্র শিল্পী বেকার৷ চাকরি  পাওয়ার বয়স পেরিয়ে গেছে এমন সংখ্যাও বহু৷ এই পরিস্থিতিতে  অ্যাসোসিয়েশন আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছে৷ এর প্রথম পর্যায়ে শনিবার চিত্র প্রদর্শনীয় মাধ্যমে চিত্র শিল্পীরা বঞ্চনা, অপসংসৃকতির বিভিন্ন দিক তুলে ধরেন৷ সিটি সেন্টারের সামনে এই প্রদর্শনী হয়েছে৷ অ্যাসোসিয়েশনের সম্পাদক দিগ্বিজয় দে অভিযোগ করেন, রাজ্য সরকারের কাছে বিগত দিনে বহুবার কর্মসংস্থানের দাবি রাখা হয়েছে৷ কিন্তু দাবী এখনও পর্যন্ত পূরণ করেনি সরকার৷ মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী একে অপরের কোর্টে বল ঠেলা দিয়ে দায় এড়িয়ে চলেছেন বলে জানায় সম্পাদক দিগ্বিজয় দে৷ তিনি বলেন, সেই কারণেই বেকার চিত্র শিল্পীরা দিশেহারা৷ ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে৷ সহ সভাপতি রূপা শীল দেবনাথ জানান, বেকার চিত্র শিল্পী সারে চারশো ছাড়িয়ে গেছে৷ রাজ্য সরকার ইচ্ছে করলেই চিত্র শিল্পীদের চাকরি দিতে হবে৷ কিন্তু চিত্র শিল্পীদের সমস্যা সমাধান করার ব্যাপারে কোনও উদ্যোগ সরকার নিচ্ছে না৷ এই পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top